আজকের দিনেগরম মাশলাপূজা দর্পনবাংলার আয়না

Til Patali : বাড়িতেই বানিয়ে ফেলুন কোজাগরী লক্ষ্মী পুজো স্পেশাল তিল পাটালি

কিউ ইন্ডিয়া বাংলা : বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শেষ হতে না হতেই (Til Patali) গৃহস্থের বাড়িতে আগমন ঘটে কোজাগরী লক্ষ্মীর। কোজাগরী পূর্ণিমার রাত সকল বাড়িতে বাড়িতে ধূপ-ধূনা, শঙ্খ-উলুধ্বন, আলপনার মধ্যে দিয়ে আরাধনা করা হয় দেবী লক্ষ্মীর (Til Patali)। আর এই কোজাগরী লক্ষ্মী পুজো মানেই হল বিভিন্ন ধরনের নাড়ু তৈরির উৎসব। নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের নাড়ু নানা (Til Patali) প্রকারের নাড়ু বাড়িতেই তৈরি করে থাকে মা-ঠাকুমারা।

 

লক্ষ্মীর পুজোর প্রসাদ শুধু নাড়ুতেই থেমে থাকেনা (Til Patali)। নাড়ুর পাশপাশি তৈরি করা হয় বিভিন্ন ধরনের মিষ্টি। এছাড়াও দেওয়া হয় বিভিন্ন ধরনের পাটালি। অনেকে তো আবার লুচি, সুজি, খিচুড়ি, পায়েস ইত্যাদিও দিয়ে থাকেন। কোজাগরী লক্ষ্মী দেওয়া তেমনি (Til Patali) একটি মিষ্টি হল তিন পাটালি। যা পুজোতে দিতেই হয়। যা দেখে মা লক্ষ্মীও প্রসন্ন হবেন, আর বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে (Til Patali)। এটি বানাতে লাগবেনা বেশি সময়, আর লাগবেনা বেশি উপকরণও। শুধু লাগবে ১ কাপ কোরা নারকেল, ১/২ কাপ তিল, ১ কাপ গুড়। বেশ এই কটা উপকরণ এই বানিয়ে ফেলা যাবে সুস্বাদু তিল পাটালি (Til Patali)।

 

পাটালি বানানোর জন্য প্রথমে শুকনো (Til Patali) খোলায় তিল ও নারকেল আলাদা আলাদা করে নেড়ে নিন। এরপর কড়াইয়ে গুড় দিয়ে তা গলিয়ে তরল করে একটা (Til Patali) পাক তৈরি করুন। গুড় পাক দিয়ে যখন চিটচিটে হয়ে আসবে তখন তিল আর নারকেল মিশিয়ে দিন ভালো করে। একটি থালায় ভালো করে ঘি মাখিয়ে তৈরি করা মিশ্রণটি ঢেলে দিন পাতলা করে। এরপর মিশ্রণ গরম থাকতে থাকতেই (Til Patali) ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো আকারে কেটে ফেলুন। মিশ্রন ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে গেলেই তৈরি হয়ে যাবে মুচমুচে সুস্বাদু তিল পাটালি (Til Patali)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *