Sukanta-Mamata : পুরভোটে একলা চলার ডাক বিজেপির, মমতাকে ‘নিজের বুথে জেতার’ চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা পুরভোটের আগে জোট-জল্পনায় ইতি টানল বিজেপি (Sukanta-Mamata)। এনসিপিআইয়ের সঙ্গে জোটের সম্ভাবনা নস্যাৎ করে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত মজুমদার ঘোষণা করলেন, ২০৯টি আসনেই পদ্ম প্রতীকেই (Sukanta-Mamata) লড়বে দল। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার জানান, পুরভোটে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য আবেদনের সময়সীমা ২৬ অক্টোবর, (Sukanta-Mamata) সোমবার বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ড্রপবক্সে জমা পড়া আবেদনপত্র যাচাই করেই প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিজেপি।
প্রার্থী বাছাইয়ের মানদণ্ডও স্পষ্ট করেন তিনি। সুকান্তর কথায়, (Sukanta-Mamata) “প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিজেপি কার্যকর্তা ও কর্মীরা। প্রাধান্য দেওয়া হবে সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও। যাঁরা বিধানসভা ভোটের আগে, দলের দুর্দিনে পাশে ছিলেন, তাঁদের গুরুত্ব দেবে দল।” (Sukanta-Mamata) এছাড়া এলাকায় প্রার্থীর ভাবমূর্তি বা ইমেজকেও গুরুত্ব দেওয়া হবে। তৃণমূল থেকে আসা নেতাদের প্রার্থী করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। বলেন, “রাজনীতি মানে সম্ভাবনা। এখানে নির্দিষ্ট কোনও পথ নেই (Sukanta-Mamata)।” বিজেপির অন্দরে ‘বেনোজল’ নিয়ে যে চাপানউতোর চলছে, তাও খারিজ করে দেন সুকান্ত। তাঁর দাবি, জেলাস্তর থেকে রাজ্যস্তরের নেতা, (Sukanta-Mamata) বিধায়ক, সাংসদদের মতামত নিয়েই প্রার্থী তালিকা তৈরি হবে।
সাংগঠনিক শক্তি বোঝাতে গিয়ে তিনি বলেন, (Sukanta-Mamata) “প্রতি ওয়ার্ডে ইতিমধ্যেই প্রার্থী হতে সর্বনিম্ন ১০ জনের আবেদন জমা পড়েছে। আমরা চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে দু’জনকে প্রার্থী করতে পারি। কিন্তু তা করব না।” এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্তর চ্যালেঞ্জ, (Sukanta-Mamata) “উনি আগে নিজের বুথে জিতে দেখান। আগে ঘর সামলান, তারপর বিজেপিকে দেখতে আসবেন।” সব মিলিয়ে পুরভোটে বিজেপি যে কোনও জোট ছাড়াই একক শক্তিতে লড়তে প্রস্তুত, তা স্পষ্ট করে দিলেন সুকান্ত মজুমদার (Sukanta-Mamata)। প্রার্থী বাছাই থেকে সংগঠন – সব ক্ষেত্রেই এখন পুরভোটকে পাখির চোখ করেছে পদ্ম শিবির।
