আজকের দিনেতিলোত্তমা

সই জাল কাণ্ডে আজই দিতে হবে হাজিরা, অভিষেককে কড়া নির্দেশ হাইকোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ আর বাংলা:- সই জাল কাণ্ড নিয়ে অনেক গড়িমসি হয়েছে, আর নয়। এবার সিআইডি দফতরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজই। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা মধ্যে হাজিরা দিতে হবে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাজিরা না দিলেও কিছুটা তাঁকে স্বস্তি দিয়েছে আদালত। ২১ দিনের রক্ষাকবচ দেওয়া হয়েছে অভিষেককে। সই জাল কাণ্ডে সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনও মোট তিনবার পর্যন্ত সিআইডির হাজিরা এড়িয়েছেন তিনি। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। বুধবার দিল্লি থেকে ফেরার কথা থাকলেও গ্রেফতারির আশঙ্কায় তিনি রাজধানীতেই থেকে গিয়েছিলেন। বৃহস্পতিবার হাই কোর্টে ছিল অভিষেকের মামলার শুনানি। সেখানেই বিচারপতি কৌশিক চন্দের কড়া ধমকের মুখে পড়েছেন অভিষেক। বিচারপতি প্রশ্ন করেন, আপনি বার বার হাজিরা এড়িয়ে যাচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।”  আদালত সূত্রে খবর, বিচারপতি কৌশিক চন্দ আজ, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৬ টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সভাপতি। বিকেল ৪ টেয় কলকাতা ফেরার কথা তাঁর। সেই কারণেই ৬ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে খবর। তবে হাজিরার নির্দেশের রক্ষাকবচে একটু হলেও স্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালত জানিয়েছে, আগামী ২১ দিন গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করা যাবে না। জিজ্ঞাসাবাদে মুখোমুখি বসতে হলেও গ্রেফতারির কোনও ভয় থাকছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *