আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

I-PAC-MAMATA : I-PAC ইস্যুতে মুখ খুললেন মমতা, দিলেন চাকরির প্রতিশ্রুতি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – রবিবাসরীয় সকালে একটি খবরে তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক পশ্চিমবঙ্গে তাদের সমস্ত রকম কাজ সাময়িক বন্ধ রেখে কর্মীদের ২০ দিনের ছুটিতে পাঠায় এই খবর পাওয়া যায় । এবার এই ইস্যুতে মুখ খুললেন তৃনমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তারকেশ্বরে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে এই ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” যারা আমাদের পার্টির কাজ করে, সেই এজেন্সি গুলোকে বলছে বাংলা ছেড়ে চলে যাও” । ভোট এলেই ইডি , সিবিআই, এনআইএ মত কেন্দ্রীয় এএমসিকে কাজে লাগানো শুরু করে বিজেপি । আজ রবিবার হুগলির তারকেশ্বরের সভা থেকে ফের একবার এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । আইপ্যাক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করবো না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি” । এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের সভা থেকে আরো বলেন ” যারা আমাদের পার্টির কাজ করে এজেন্সি গুলোকে বলছে বাংলা ছেড়ে চলে যাও। কেন ? তোমাদের ৫০ টা এজেন্সি আছে । আমাদের ক্ষমতা নেই । আমাদের একটা আছে । ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে । আমরা ওদেরকে চাকরি দেবো । এটা মাথায় রেখে দিও ” । এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেন তার ইনকাম ট্যাক্স এর কাজ যিনি দেখভাল করেন তার বাড়িতেও ইডি রেড করেছে । তার সিকিউরিটি যিনি দেখেন তার বাড়িতেও সকাল থেকে রেড চলছে দাবি করেন মমতা । তার প্রশ্ন ” তার মানে আমাকে কি ফোন করতে চান ? আমাকে ফোন করলে যদি বাংলা পান চেষ্টা করে দেখুন না । সিপিএমের আমলে আমাকে বহুবার মারার চেষ্টা করা হয়েছে । পচা সিপিএম গুলো এখন বিজেপিতে “।

তৃণমূল সুপ্রিমোর আইপ্যাক প্রসঙ্গে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *