আজকের দিনেভারতরাজনীতি

নির্বাচনের আগে বিজেপির বড় মাস্টারস্ট্রোক , দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত নির্বাচিত করার পথে কেন্দ্র !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দীনেশ ত্রিবেদীকে বড় দায়িত্ব দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সূত্রের খবর ভারত সরকার তাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ করতে পারে। জানা গেছে, বর্তমানে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মাকে ব্রাসেলসে বদলি করে দীনেশ ত্রিবেদীকে সেই জায়গায় বসানো হতে পারে ।

যে সময়ে এই নিয়োগ এর খবর পাওয়া যাচ্ছে তা অতি গুরুত্বপূর্ণ । বাংলাদেশ ও ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছে এবং উভয় দেশ একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে । সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দিনের ত্রিবেদীকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকায় এই সিদ্ধান্তটি কূটনৈতিক ও রাজনৈতিক দুই দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল । সাম্প্রতিক কালে বিভিন্ন কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আলোচনায় রয়েছে । ইউনুস সরকারের অবসানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে ভারসাম্য রাখার চেষ্টা করা হচ্ছে উভয় দিক থেকেই । দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় এবং সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভায় প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে। তিনি পূর্বে রেলমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন । তৃণমূল কংগ্রেস ছেড়ে ২০১৯ সালের লোকসভার পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন । সাধারণত পেশাদার কূটনীতিকদের এই ধরনের পদে নিয়োগ করা হয় কিন্তু কখনো কখনো সরকার রাজনৈতিক নেতাদেরও এই দায়িত্ব অর্পণ করে । বিশেষজ্ঞরা মনে করছেন অভিজ্ঞ এই রাজনৈতিক নেতার নিয়োগ নতুন মাত্রা যোগ করতে পারে ভারত বাংলাদেশ পারস্পরিক সম্পর্কে।

বিধানসভা নির্বাচনের আগে এই নিয়োগ যদি সম্পন্ন হয় কৌশলে বিজেপি বাংলার জন্য একটি ইতিবাচক বার্তা দিতে পারে । এর মাধ্যমে প্রমাণ হবে তারা বাংলাকে গুরুত্ব দিচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *