Nusrat Jahan : উমাবরণ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা বিভিন্ন নেতিবাচক কু-মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী নুসরত জাহান
কিউ ইন্ডিয়া বাংলা : এবার সংবাদ মাধম্যের সামনে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বিজয়ায় সিঁদুর খেলতে যাওয়া নিয়ে ওঠা কু-মন্তব্যের জবাব দিলেন অভিনেত্রী। অভিনেত্রী নুসরত জাহান সমাজের কুকথায় পাত্তা না দিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্তকে। বিয়ে পর তাকে (Nusrat Jahan) অনেক কু-কথা শুনতে হয়েছে বিভিন্ন মানুষের থেকে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও লক্ষ করা যায়, তাকে নিয়ে বিভিন্ন কুরুচিকর মন্তব্য। সম্প্রতি অভিনেত্রী এই বছর লাল পাড় সাদা শাড়ি পরে এক সিঁথি সিঁদুর ও শাখা পলা পরে বরণ করতে যান দশমীতে (Nusrat Jahan)। এই সুন্দর মুহূর্তের ভিডিও সংগ্রহ করে খোদ যশ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই ফের যেন উসকে দেয় অতীতের সেই বিতর্ক।
দশমীতে বাঙালী বউ সেজে উমাবরণে গিয়েছিলেন অভিনেত্রী (Nusrat Jahan)। সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই উঠে আসে বিভিন্ন ধরনের প্রশ্ন। ‘মুসলিম হয়েও কেন উমাবরণ? কেনই বা হিন্দু এঁয়ো স্ত্রীদের মতো সাজপোশাক?’ ইত্যাদি প্রশ্নের জবাব দিলেন অভিনেত্রী। অভিনেত্রী বলেন, “উৎসব তো সকলের। আমি চিরকাল সব উৎসব পালন করি (Nusrat Jahan)। অনেকেই বলে- ‘তুমি তো জাহান।’ আমি কোনওদিন কাউকে জবাব দেইনি। যাঁরা অন্য ধর্মের হয়েও নিষ্ঠা, বিশ্বাসের সঙ্গে মায়ের আরাধনা করেন, সিঁদুর খেলেন, আমার মনে হয় তাঁদেরও জবাবদিহি করা উচিত নয়। (Nusrat Jahan) কারণ এটা ব্যক্তিগত পছন্দ।”
এর পাশাপাশি তিনি সমাজ মাধ্যমের সমালচকদের বলেন, (Nusrat Jahan) “আমার পোস্টের কমেন্টবক্সেও দেখেছি অনেকে অনেক কিছু লিখছে। যাঁদের মনে হয়, তাঁরা নিজের ধর্মের বিষয়ে সমস্ত কিছু জানেন, আমি তাঁদের থেকে একটু হলেও বেশি জানি (Nusrat Jahan)। আপনাদের বিশ্বাস আপনাদের কাছে রাখুন। আপনিও ভালো থাকুন, আমিও নিজেকে ভালো রাখছি।”
নুসরত বরাবরই সর্ব ধর্ম সমন্বয় নিয়ে বার্তা দিয়ে এসেছেন (Nusrat Jahan)। এর আগেও তিনি এই রকম বিভিন্ন কু-মন্তব্যের শিকার হয়েছিলেন, তিনি বারবার নিজের শর্তে বাঁচার প্রমাণ দিয়েছেন নায়িকা (Nusrat Jahan)। নেতিবাচক মন্তব্যের পাশাপাশি তিনি অনেক ইতিবাচক প্রশংসাও পেয়ে থাকেন। নায়িকার ধৈর্য-এর বাঁধ ভেঙে যাওয়ায় তিনি জবাব দিতে বাধ্য হন। ‘ধর্মীয় বিশ্বাস’ নিয়ে অনেকে আবার আক্রমণও সানিয়েছেন অভিনেত্রীকে (Nusrat Jahan)। জানা গিয়েছে, অভিনেত্রী তার বাড়িতে জন্মাষ্টমী থেকে শিবরাত্রি সমস্ত পুজোয় ভক্তি ভরে করে থাকেন।
