Arshdeep Singh : অর্শদীপের বিশ্বরেকর্ড, তিলকের ফিনিশিংয়ে কিউয়ি বধ ভারতের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১৮১ রানের কঠিন লক্ষ্য, ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত – সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন (Arshdeep Singh)। তিলক বর্মার অপরাজিত ৫১ এবং নীতীশ রেড্ডির দুরন্ত ফিনিশিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ১ বল বাকি থাকতে হারাল মেন ইন ব্লু। একই সঙ্গে বল হাতে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। ক্রাইসচার্চে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে (Arshdeep Singh) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলে দুটি পরিবর্তন – চোটের কারণে ঈশান কিষানের জায়গায় বৈভব সূর্যবংশী এবং ময়ঙ্ক যাদবের পরিবর্তে প্রিন্স যাদব (Arshdeep Singh)।
শুরুটা দুর্দান্ত করে ভারত। অর্শদীপের প্রথম ওভারেই আউট সেইফার্ট। পাওয়ারপ্লেতে মাত্র ৪৩ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড (Arshdeep Singh)। সেখান থেকে ইনিংসের হাল ধরেন গ্লেন ফিলিপ্স ও জেকবস। দুজনে মিলে ৭৭ বলে ১১৬ রানের পার্টনারশিপ গড়েন। ফিলিপ্স ৩৬ বলে ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৩ বলে ৭০ রান করে অর্শদীপের (Arshdeep Singh) শিকার হন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলে কিউয়িরা। অর্শদীপ ৩৩ রানে ২ উইকেট, প্রিন্স ১ উইকেট।
এই ২ উইকেটের সঙ্গেই রেকর্ড বুকে নাম তোলেন অর্শদীপ (Arshdeep Singh)। এক ক্যালেন্ডার বছরে ৩৮টি টি-টোয়েন্টি উইকেট নিয়ে ভাঙলেন ভুবনেশ্বর কুমারের ৩৭ উইকেটের রেকর্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ৩৭/০ থেকে ৭১/৫ হয়ে যায় স্কোর। সঞ্জু ১৪, বৈভব ৪, অভিষেক ২৭, শ্রেয়স ও অক্ষর শূন্য রানে আউট (Arshdeep Singh)। এক ওভারেই জোড়া উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দেন স্যান্টনার (২১ রানে ৪ উইকেট)।
সেখান থেকে ম্যাচ ঘোরান নমন ধীর। ১৭ বলে ৩১ রানের ঝোড়ো ক্যামিও খেলেন তিনি। এরপর তিলক বর্মা ও নীতীশ রেড্ডির অবিচ্ছেদ্য জুটি (Arshdeep Singh)। তিলক ২৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫১ রানে অপরাজিত থাকেন, নীতীশ ১৩ বলে ২৬ রানে অপরাজিত। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। তবে জয় এলেও চিন্তা থেকেই গেল। প্রথম ম্যাচে বোলিং, দ্বিতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে (Arshdeep Singh)। তৃতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার।
