আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

Modi-Trump : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদীর ৪০ মিনিটের কথোপকথন, কী আলোচনা হল ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তা ফলপ্রসু হয়নি। এই আবহের মধ্যে গতকাল ১৪ই এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার সঙ্গে কি কথা হলো ? জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সামাজিক মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথোপকথন কি হয়েছে তা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মোদী বলেছেন ” আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল পেয়েছি। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। সকল ক্ষেত্রে আমাদের ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’কে আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি। হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি। ” মোদি ও ট্রাম্পের মধ্যে এই ফোনালাপকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াশিংটন। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বলেছেন”আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতসহ বেশ কিছু বড় মাপের চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা রয়েছে।”

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর ট্রাম্পকে মোদী বলেছেন ” আপনার জানা উচিত, আমরা সবাই আপনাকে ভালোবাসি।” এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদী ও ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে ফোনে কথা বলেছিলেন। এরপর গত ২৪ মার্চ ফের দুই রাষ্ট্রনেতার কথা হয়। সেই সময় তাঁরা ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে মঙ্গলবার প্রায় ৪০ মিনিট ধরে কথা হয় মোদী-ট্রাম্পের।

এই ফোনালাপ বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ । কারণ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীর উদ্দেশে নৌসেনা পাঠাতেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই সময় মোদীর সঙ্গে তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। হরমুজ স্বাভাবিক করার বিষয় নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *