আজকের দিনেখেলা

২০২৮ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে চান, বোর্ডকে জানালেন গম্ভীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ থাকতে চান নিজেই ভারতীয় বোর্ডের কাছে সেই আবেদন করলেন। যদিও বোর্ড কর্তারা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি । কোচ গম্ভীর এর আমলে ভারতীয় দলের টেস্ট রেকর্ড খারাপ হলেও সাদা বলে ক্রিকেটে দুর্দান্ত । গম্ভীরের কোচিংয়ে ভারত চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ।

২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে চুক্তি রয়েছে গৌতম গম্ভীর এর । এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গম্ভীর ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকতে চান । সেই চুক্তি বৃদ্ধির আবেদন তিনি বিসিসিআইকে জানিয়েছেন । বোর্ড কর্তারা গভীরের এই আবেদন যদি মেনে নেয় তাহলে ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিকেও ভারতের কোচ হিসেবে ভূমিকা পালন করবেন গম্ভীর । নিজের কোচিং এর মেয়াদ বৃদ্ধি ছাড়াও আরো একটি আবেদন করেছেন ভারতীয় দলের বর্তমান কোচ । এবং বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে তার মতভেদ দেখা দিতে পারে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সূর্য কুমার যাদবকেই তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার অনুরোধ করেছেন । সূর্য কুমারের ব্যাটে রানের দেখা আগের মত পাওয়া যাচ্ছে না । বোর্ড কত তাদের একাংশ সূর্যকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন । ২০১৮ সালের অলিম্পিক ও টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক বাছাই করে এখন থেকেই সম্ভাব্য দল তৈরি করতে চাইছেন । কিন্তু গম্ভীর সূর্যকুমার কে রেখে দেওয়ারই পক্ষপাতী। কোচ গম্ভীরের এই অবস্থানে বিসিসিআই কর্তাদের একাংশ বিস্মিত ।

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে কোচ গম্ভীরের প্রথম দাবিটি মেনে নেওয়া সম্ভাবনা থাকলেও দ্বিতীয় দাবিটি হয়তো এখনই মানবেন না বিসিসিআই কর্তারা। বোর্ডের ভাবনায় সূর্যকে এক একটি করে সিরিজের নেতৃত্ব দেওয়া হবে সেখানে তিনি যদি ফর্মে ফেরেন তাহলে তো কোনো সমস্যা নেই নয়তো বিসিসিআই ভারতীয় টি-টোয়েন্টি দলের জন্য নতুন অধিনায়কের কথা ভাবতে পারে । অধিনায়কের আগেও সূর্য কুমার যাদব একজন ব্যাটার । তাকে ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *