Md Salim-Mamata : মমতার মহাজোট প্রস্তাবে সপাটে না জানালেন মহম্মদ সেলিম !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ১৫ বছর পর পালা বদল হয়েছে। প্রথমবারের মতো বাংলায় সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। গতকাল ৯ই মে রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। সেদিনই রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন অনুষ্ঠানে যা দাবি জানালেন বিষয়টি নিয়ে বাংলার রাজনীতিতে কিঞ্চিত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তৃণমূল নেত্রী মমতা বলেছেন এখন কে কার শত্রু সেটা ভাবার সময় না বিজেপি আমাদের সকলের সাধারণ রাজনৈতিক শত্রু । তিনি বিজেপির বিরুদ্ধে বাম এবং অতিবাম দলগুলিকে জোটের জন্য আহ্বান জানিয়েছেন । তৃণমূল নেত্রীর এই ধরনের বার্তার পর গোটা রাজনৈতিক মহলে শোরগোলের সৃষ্টি হয় । এই প্রস্তাব সরাসরি খারিজ করে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন “না একদম না! অপরাধী ,তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক পরিচয় আছে এমন কাউকে কোন মূল্যেই ঢুকতে দেওয়া হবে না । তবে সাধারন মানুষও প্রান্তিক জনগণ উভয়কেই রক্ষা করতে হবে ” ।
২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে সরকার গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয় তৃণমূল । এমনকি ধরনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন । এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আম রাজনৈতিক দলগুলির প্রতি জোটবার্তা প্রত্যাখ্যান হওয়ায় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস আরো কোনঠাসা হল বলে মনে করা হচ্ছে ।
