আজকের দিনেবাংলার আয়না

Malda : মালদায় গঙ্গা ভাঙ্গন রোধে ছয় হাজার কোটি টাকার মাস্টার প্ল্যান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আর কোন টানাপোড়েন নয়। গঙ্গা ভাঙন রোধে তাই সমাধান হবে বলে মনে করছেন মালদাহর মানিকচক ও ভূতনি এলাকার বাসিন্দারা ।

স্থানীয় বিজেপি বিধায়ক আশ্বাস দেওয়ার পাশাপাশি মালদা জেলা প্রশাসন ৬০০০ কোটি টাকার মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়ায় আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর জানিয়েছেন পার্শ্ববর্তী বিহার ঝাড়খন্ড রাজ্যের কিছু অংশ নিয়ে মানিকচক ও ভুতনির গঙ্গা ভাঙ্গনে স্থায়ী সমাধান করার উদ্যোগ নেওয়া হচ্ছে । ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে আগামী বছর বর্ষার আগে ভাঙ্গন প্রতিরোধে কেন্দ্রীয় কোন এজেন্সিকে দিয়ে কাজ করা হবে । সাধারণ মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না। মানিকচক ব্লকের গোপালপুর, ভূতনি থানার হীরানন্দপুর, উত্তর ও দক্ষিণ চন্ডীপুর, কেশরপুর-সহ একাধিক এলাকায় ভাঙনের জেরে বিঘার পর বিঘা জমি তলিয়ে গিয়েছে গঙ্গাগর্ভে। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়েছেন। একদিকে বন্যা, অন্যদিকে ভাঙন-জোড়া ফলায় তছনছ বিস্তীর্ণ এলাকা। এতদিন ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে রাজ্যের তৃণমূল ও কেন্দ্রের বিজেপি সরকারের মধ্যে টানাপড়েন চলছিল। রাজ্যে পালাবদল হওয়ায় সেই সমস্যা আর নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মানিকচক ও ভুতনির ভাঙন রুখতে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা গঙ্গায় আড়াই থেকে তিন কিলোমিটারের একটি সরু ক্যানাল কাটা হবে। একইসঙ্গে ভাঙন কবলিত আপ ও ডাউন স্ট্রিমে বোল্ডারের মাধ্যমে স্থায়ী ভাবে প্রতিরোধের কাজ চলবে। ভূতনি এবং মানিকচকের ভাঙন সম্পূর্ণভাবেই নির্মূল করতে যে পরিকল্পনা প্রশাসনের রয়েছে তা শেষ করতে আড়াই থেকে তিন বছর সময় লাগবে ।

বিজেপির অভিযোগ ভাঙ্গন প্রতিরোধের নামে বস্তা বস্তা বালি ফেলে কোটি কোটি টাকা তশরুপ করা হয়েছে। যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। তার দাবি মানিকচক ও ভূতনির ভাঙ্গন নিয়ে কেন্দ্র কোন টাকা দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *