Modi : মোদীর ইউরোপ সফরে সূচিতে পরিবর্তন, যুদ্ধবিধ্বস্ত আমিরশাহিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী !
কিউ ইন্ডিয়া বাংলা:-আগামী সপ্তাহের শেষে ইউরোপ যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর, সেই সফরে কিছু বদল এসেছে। ঝটিকা সফরে যুদ্ধপীড়িত সংযুক্ত আরব আমিরশাহিও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজ়রায়েলের সাম্প্রতিক সংঘাতের জেরে এখনও স্বাভাবিক নয় পশ্চিম এশিয়া। যুদ্ধের আঁচ সরাসরিই এসেছে পড়েছে আরব দেশগুলিতে। আবু ধাবি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মোদীর আমিরশাহি সফর স্বাভাবিক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরব আমিরশাহির সঙ্গে কৌশলগলত সম্পর্ক খুব ভালো নয়াদিল্লির। ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে ইরানের সঙ্গেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মহলের একাংশের মত, এই পরিস্থিতিতে মোদী সরকারকে সব দিক মাথায় রেখেই এগোতে হচ্ছে। আমিরশাহি সফরের গুরুত্ব বাণিজ্যিক এবং ভূকৌশলগত কারণে এতটাই যে, এর আগে দফায় দফায় ভারতের কর্তারা আবু ধাবি গিয়েছেন। এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও গিয়েছেন সেই দেশে । ঘটনাচক্রে, তার পরেই মোদীর সফরসূচিতে যুক্ত হয়েছে আমিরশাহি।
প্রসঙ্গত, বিগত দু’দিন আগে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ তেল শিল্পাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইরানের তরফ থেকে। সে হামলায় তিন ভারতীয় শ্রমিক আহত হন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী মোদীও।
ওয়াকিবহাল মহলের মতে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জ়ায়েদ নেহানের মধ্যে আলোচনা হতে পারে। এর পাশাপাশি, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে জ্বালানি সঙ্কটও তৈরি হয়েছে। সে বিষয়েও কথা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। মোদী আরব আমিরশাহি সহ সুইডেন , নেদারল্যান্ড, ইতালি এবং নরওয়ে দেশে যাবেন।
