Weather : কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সতর্কতা রয়েছে !
কিউ ইন্ডিয়া বাংলা :- জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই মুহূর্তে। একটি পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গের হিমালয় স্বপ্নগুলো অঞ্চল পর্যন্ত এবং আরেকটি পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খন্ড পর্যন্ত বিস্তৃত । যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে সামগ্রিক পরিস্থিতিতে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণের জেলাগুলিতে আগামী ১৭ই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
শহর কলকাতায় বিকেল কিংবা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শহরের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং তারই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হতে পারে । তবে উত্তর ২৪ পরগনা, হুগলি , বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৭ই মে পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। আবার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। এই ঝড় বৃষ্টির পরিস্থিতি উত্তরের জেলাগুলিতে আগামী ১৫ই মে পর্যন্ত টানা চলার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।
গতকাল শহর কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম । দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস । আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা খুব একটা বাড়বে না বলে জানানো হয়েছে।
