আজকের দিনেখেলাবিশ্ব

Vaibhav & Abhishek : ‘ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল’ – বৈভব-অভিষেককে তুলোধোনা বিশ্বচ্যাম্পিয়ন প্রাক্তনীর!

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সীমিত ওভারে ভারতের টপ অর্ডারে এখন তারার মেলা,( Vaibhav & Abhishek) কিন্তু দুই তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সন্দীপ পাতিল। দেশের মাটিতে বিধ্বংসী হলেও বিদেশের সুইং সহায়ক পিচে দুজনেই ফেল, এমনটাই দাবি তাঁর( Vaibhav & Abhishek)।

 

বর্তমানে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত দুটি নাম বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা (Vaibhav & Abhishek)। দুই বাঁ-হাতি ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে ত্রাহি ত্রাহি রব বিশ্বের বোলারদের মধ্যে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই তারকার প্রশংসা করেও উদ্বেগ প্রকাশ করেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী সন্দীপ পাতিল (Vaibhav & Abhishek)। তিনি বলেন, “ওদের সম্মান জানিয়েই বলছি, ওরা যখন দেশের বাইরে সফর করে যেখানে বল হালকা সুইং করে, তখন ওরা সমস্যায় পড়ে। এই দিকটায় নজর দিয়ে উন্নতি করতে হবে। ঘরের মাঠে সিংহ, বাইরে বিড়াল, এমনটা হলে চলবে না (Vaibhav & Abhishek)।”

 

তাঁর এই মন্তব্যের পিছনে রয়েছে ইংল্যান্ড সফরের পরিসংখ্যান (Vaibhav & Abhishek)। গত জুলাইয়ে ইংল্যান্ডে ৫ ম্যাচে অভিষেক করেছিলেন মাত্র ১৩১ রান, আর অভিষেক সফরে ৩ ম্যাচে বৈভবের ব্যাট থেকে আসে মাত্র ৪২ রান (Vaibhav & Abhishek)। যদিও এরপর দুজনেই ফর্মে ফিরেছেন। জিম্বাবোয়ে সফরে সিরিজ সেরা হয়েছেন বৈভব, আর সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে মাত্র ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক (Vaibhav & Abhishek)।

 

এই প্রসঙ্গে পাতিল বলেন, “অভিষেকের শতরান এবং ৬ ওভারে ১০০ রান দেখে আমি অবাক হইনি (Vaibhav & Abhishek)। এই তরুণদের ব্যাট চালানোর ছাড়পত্র দেওয়া রয়েছে এবং ওরা সেটা সঠিকভাবেই কাজে লাগাচ্ছে, এটা অভূতপূর্ব।” অর্থাৎ, সন্দীপ পাতিলের বার্তা স্পষ্ট – আগ্রাসন থাকুক, কিন্তু বিদেশের মাটিতে টিকে থাকার টেকনিকটাও রপ্ত করতে হবে বৈভব-অভিষেককে। নাহলে ‘হোম ট্র্যাক বুলি’ তকমা পিছু ছাড়বে না( Vaibhav & Abhishek)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *