Canning : ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে’ – ভবানীভবনে ঢোকার আগেই রহস্যময় পোস্ট তৃণমূল বিধায়কের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তিনবার হাজিরা এড়িয়ে চতুর্থবারের তলবে অবশেষে সিআইডি-র কাছে হাজিরা দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস (Canning)। আর হাজিরার কয়েক ঘণ্টা আগেই সোশাল মিডিয়ায় তার করা ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। (Canning) নিজের পোস্টে তিনি লেখেন, ‘আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে’।
জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীদের উপর হামলা, বোমাবাজি এবং নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগ (Canning) উঠেছিল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে পঞ্চায়েতে নিজেদের পছন্দের সদস্য ও প্রধান বসানোর অভিযোগও ছিল। যদিও সেই সময় সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বিধায়ক (Canning)।
এরই মধ্যে তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠায় নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। (Canning)এক মহিলার অভিযোগ, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তার স্বামীকে পঞ্চায়েত সদস্যের টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লক্ষ টাকা দাবি করেছিলেন পরেশরাম। টাকা দিতে অস্বীকার করায় ওই মহিলাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ। (Canning)ওই সময় পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো মামলা দায়ের হয়নি বলে দাবি মহিলার। প্রায় তিন বছর পর ফের ক্যানিংয়ের এসডিপিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। (Canning)সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে ক্যানিং থানা এবং পরে তদন্তভার নেয় সিআইডি।
এই মামলাতেই পরপর তিনবার সিআইডির সমন এড়িয়ে যান বিধায়ক (Canning)। আইনজীবী মারফত চিঠি দিয়ে হাজিরা এড়ান তিনি। অবশেষে চতুর্থবারের তলবে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভবানীভবনে পৌঁছন পরেশরাম দাস (Canning)।
তবে হাজিরা দিতে যাওয়ার আগে কেন এমন ‘আলবিদা’ (Canning) পোস্ট করলেন তিনি, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এই পোস্ট কি নিছকই আবেগ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক বার্তা? (Canning) সিআইডির জিজ্ঞাসাবাদের পর কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে ক্যানিংয়ের রাজনৈতিক মহল।
