আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Nandigram : জেলে বসেই আরও ৫ মামলায় গ্রেপ্তারির আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ফের নাটকীয় মোড় (Nandigram)। ১৯ বছরের পুরনো মামলায় জেল হেফাজতে থাকা কংগ্রেস প্রার্থী মিলন প্রধান এবার আরও পাঁচ মামলায় (Nandigram)গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন। সোমবার তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচ চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামিকাল, মঙ্গলবার এই মামলার শুনানি হবে (Nandigram)।

 

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে মিলন প্রধানকে গ্রেপ্তার করা হয় (Nandigram)। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময়কার খুন ও অস্ত্র আইনে নন্দীগ্রাম ও খেজুরি থানায় তাঁর নামে মোট চারটি মামলা রয়েছে। প্রায় দু’দশকের পুরনো ওই মামলায় জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই তা কার্যকর করা হয়েছে বলে পুলিশের দাবি। শনিবার হলদিয়া মহকুমা (Nandigram) আদালত তাঁকে ৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

 

সোমবার আদালতে মিলন প্রধানের আইনজীবী সওয়াল করেন, (Nandigram) একটি মামলায় তাঁর মক্কেলকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই, কিন্তু আরও পাঁচটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে। ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। (Nandigram) এই পরিস্থিতিতে ওই পাঁচ মামলায় তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক।

 

এদিকে মনোনয়ন পর্ব থেকেই নন্দীগ্রামের ভোট ঘিরে টানাপোড়েন তুঙ্গে (Nandigram)। মমতা বনাম ঋতব্রত প্রতীক-দ্বন্দ্বের মধ্যেই তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে মনোনয়ন প্রত্যাহার করেন। তার কয়েক ঘণ্টা পরেই মমতা শিবিরের তরফে (Nandigram) সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হয়, তাঁদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবে। আর সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন কংগ্রেস প্রার্থী মিলন। রবিবার আরও একটি মামলা সামনে আসায় এখন তাঁর মাথার উপর মোট ৫ মামলার খাঁড়া ঝুলছে (Nandigram)।

 

অন্যদিকে, জেলবন্দি স্বামীর হয়ে প্রচারে নেমেছেন মিলন প্রধানের স্ত্রী অর্পিতা প্রধান (Nandigram)। একটি ভিডিয়োবার্তায় তিনি বলেন, “ভোটে রায় দিয়েই মানুষ সত্যের পক্ষে জবাব দিক।” তাঁর এই আবেগঘন আর্জি ভোটের মুখে নন্দীগ্রামের রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে (Nandigram)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *