Mithu Mukherjee : প্রয়াত হলেন মৌচাক খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়
কিউ ইন্ডিয়া বাংলা : প্রয়াত হলেন মৌচাক খ্যাত অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় (Mithu Mukherjee)। রবিবার রাতেই শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। জানা যায়, অভিনেত্রী গত কয়েক বছর ধরেও ক্যান্সার রোগে ভুগছিলেন।(Mithu Mukherjee) কলকাতার বাড়ি বিক্রি করে বহু বছর হয়ে গেছে তিনি মুম্বাইয়ের বাসিন্দা হয়েছেন। তাই এক বছর ধরে মুম্বাইতেই তার চিকিৎসা চলছিল। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু সেখানের চিকিৎসাও হেরে যায় (Mithu Mukherjee)। রবিবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর।
মৌচাক সিনেমায় অভিনয়ের পর তার পরিচিতি বেশি পরিমানে ছড়িয়ে পোড়ে (Mithu Mukherjee)। মিষ্টি মুখ, সাবলীল অভিনয় আর চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার ক্ষমতা রাখতেন তিনি। কম পরিমান ছবিতে কাজ করলেও তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়ে ছিলেন (Mithu Mukherjee)। বাংলা ছবির পাশাপাশি তিনি হিন্দি ও ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন। ১৯৭০ সালে শুরু হয় তার অভিনয় জীবনে পথ চলার। তার অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় ছবি হলো শেষ পর্ব, মর্জিনা আবদুল্লা, নিশিকন্যা, আশ্রিতা ১৯৭৪ সালে ‘মৌচাক’ তাঁকে বেশি জনপ্রিয় করে তোলে (Mithu Mukherjee)। এই ছবিতে তার চরিত্র দর্শকদের মকন জয় করে নেয়।
সেই সময়ে অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় কাজ করেছিলেন বিশিষ্ট সব ব্যক্তিদের সংস্পর্শে (Mithu Mukherjee)। তিনি কাজ করেছেন মহানায়ক উত্তমকুমার সাথে। এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপকুমার, মহুয়া রায়চৌধুরী-সহ বাংলা ও হিন্দি ছবির বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে ষ্টুডিও ভাগ করে নিয়েছেন (Mithu Mukherjee)।বর্ষীয়ান অভিনেত্রী পর্দা থেকে সরে গিয়েছিলেন অনেক আগেই। কিন্তু ‘মৌচাক’-এর নীপা, ‘মর্জিনা আবদুল্লা’-র মর্জিনা কিংবা ‘আশ্রিতা’-র চরিত্র হয়ে তিনি রয়ে গিয়েছিলেন দর্শকের মনে (Mithu Mukherjee)।
