MAMATA BANARJEE : প্রতীক ফ্রিজ হলেও অ্যাকাউন্ট নয়, হাই কোর্টে বড় জয় মমতা তৃণমূলের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– দলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ হওয়ার পরেও আর্থিক স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANARJEE ) শিবির। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অধিকার থাকছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর কাছেই (MAMATA BANARJEE )। সোমবার এই নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তহবিল সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামে কোনও দলের অস্তিত্বই নেই, কারণ নাম-প্রতীক সব ফ্রিজ । এই নামে মামলা গ্রহণযোগ্য নয় (MAMATA BANARJEE )।
যদিও আদালত পাল্টা পর্যবেক্ষণে জানায়, নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। কমিশনের নির্দেশটি অন্তর্বর্তী এবং উপনির্বাচনকে মাথায় রেখে দেওয়া। তাই আগের নির্দেশই বহাল থাকবে।
উল্লেখ্য, গত ৯ জুলাই আদালত নির্দেশ দিয়েছিল, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবে কালীঘাট তৃণমূল। সেজন্য বিশেষ অফিসারও নিয়োগ করা হয়। তবে যথেচ্ছ খরচে নিষেধাজ্ঞা জারি ছিল। সেই নির্দেশ ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে বলে এদিন ফের জানায় হাই কোর্ট।
সামনেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগে কমিশন ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করায় মমতা ও ঋতব্রত – দুই শিবিরই তা ব্যবহার করতে পারছে না। এই পরিস্থিতিতে তহবিল কার দখলে থাকবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।
উপনির্বাচনের মুখে নাম-প্রতীক হারানোর ধাক্কার মধ্যেও আর্থিক দিক থেকে স্বস্তি পেল মমতা শিবির। আদালতের এই নির্দেশে ভোটের প্রচারে তহবিল ব্যবহারে আর কোনও বাধা রইল না।
