আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Subroto Cup-Football : ২৯ বছর পর সুব্রত কাপ বাংলার ঘরে, চ্যাম্পিয়ন ঝাড়গ্রামকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর অভিনন্দন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- বাংলার ক্রীড়াজগতের জন্য গর্বের মুহূর্ত। ৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৫ বালক বিভাগ) চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। দীর্ঘ ২৯ বছর পর পশ্চিমবঙ্গের কোনো দল এই খেতাব জিতল।(Subroto Cup-Football)

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় স্কুল ফুটবল টুর্নামেন্ট সুব্রত কাপের এবারের আসরে শুরু থেকেই নজর কেড়েছিল জঙ্গলমহলের এই স্কুলটি। গ্রুপ পর্ব থেকে নকআউট, প্রতিটি ম্যাচেই দুর্দান্ত লড়াই করেছে বাংলার খুদে যোদ্ধারা।

জমজমাট ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল অসমের শক্তিশালী দল কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুল। টানটান উত্তেজনার ম্যাচে ১-০ গোলে অসমকে পরাজিত করে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেয় মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ।

এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্টে লেখেন, এই সাফল্যের পিছনে রয়েছে কিশোর ফুটবলারদের অদম্য জেদ, কঠোর পরিশ্রম, অনুশাসন ও দলগত সংহতি। তাদের এই লড়াই শুধু একটি স্কুলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা জঙ্গলমহলকে গর্বিত ও সম্মানিত করেছে। তিনি দলের কোচ, শিক্ষক এবং বিদ্যালয় কর্তৃপক্ষকেও কৃতিত্ব দেন, যাঁদের নিরলস প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।(Subroto Cup-Football)

দলের সকল খুদে যোদ্ধা, কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “তোমাদের জন্য আমরা গর্বিত। আগামীর দিনগুলিতে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ ও দেশের জন্য আরও অনেক বড় সাফল্য অর্জন করুক এই কামনা করি।”(Subroto Cup-Football)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *