আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Police : গণনার আগের দিন কালীঘাট থানায় বড় বদল, চামেলি মুখোপাধ্যায়ের পর এবার নতুন ওসি বলাই বাগ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-ফের কালীঘাট থানার ওসি-কে বদলে দেওয়া হল। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল শনিবারই। সেই নির্দেশিকাকে বাতিল করে কালীঘাটের ওসি হিসাবে নিয়োগ করা হল বলাই বাগকে।

গতকাল ২রা মে শনিবার গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল । ২৪ ঘণ্টার মধ্যে সেই নির্দেশিকা বাতিল করে এ বার কালীঘাটের ওসি করা হল বলাই বাগকে। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই। তাঁকে কলকাতা দক্ষিণ বিভাগে কালীঘাট থানার ওসি করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ এই নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত এর আগে, কালীঘাট থানার OC গৌতম দাসকে সাসপেন্ড করেছিল লালবাজার। রাজ্যের শাসক দল তৃনমূল নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট করেছিলেন তিনি। অভিযোগ, চেম্বারে বসেই অস্ত্র নিয়ে পোজ দিয়ে একটি ছবি তুলেছিলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি’।

বিগত ৩৬ দিনে চার বার কালীঘাট থানার ওসি বদল করা হল। সর্বপ্রথম ২৯ মার্চ প্রথম বার বদলানো হয় কালীঘাটের ওসি। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। ২৫ এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন। এর পর ২ মে শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তাঁর জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে । এবার গণনার আগের দিন তাকে সরিয়ে বলাই বাগকে দায়িত্ব দেওয়া হল ।

বিগত ২৪ ঘণ্টার মধ্যে কালীঘাট থানার ওসিকে দুইবার বদল রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *