আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Suvendu Attend Smaller Durga Puja : শুধু বিগ বাজেট নয়, ছোট পুজোতেও হাজির হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিগ বাজেটের ফিতে কাটাই শুধু নয়, অখ্যাত পুজো কমিটির আমন্ত্রণেও সাড়া দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহালয়ার পরদিন থেকেই উদ্বোধন শুরু করবেন তিনি, তবে ভাষণ নয়, শুধু প্রদীপ জ্বালিয়ে প্রতিমা দর্শন।

বিজেপি সূত্রে খবর, বুধবার বিধাননগরে দলীয় দফতরে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষে দলের পদাধিকারীদের সঙ্গে বৈঠকে নিজের পুজো-পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।(Suvendu Attend Smaller Durga Puja)

মহালয়ার পরের দিন থেকে তিনি পুজো উদ্বোধনে হাত দেবেন। দেবীপক্ষের প্রথম দু’-তিন দিনেই কলকাতা ও শহরতলির উদ্বোধন সেরে ফেলতে চান। কারণ পুজোর দিনগুলিতে নিজের জেলা সহ রাজ্যের অন্যত্রও কর্মসূচি থাকবে তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে পিতৃপক্ষ থেকেই উদ্বোধন শুরু করতেন এবং অনেক পুজোর উদ্বোধন করতেন ভার্চুয়াল মাধ্যমে, শুভেন্দু সেই পথে হাঁটছেন না। তিনি সশরীরে মণ্ডপে হাজির হয়েই ফিতে কাটবেন বলে জানিয়েছেন।

এদিন নিউ টাউন ডিবি ব্লকের পুজোর উদ্যোক্তা তথা বিজেপির রাজ্য কার্যকারিণী সদস্য অনুপম ঘোষ মুখ্যমন্ত্রীকে তাঁর পুজো উদ্বোধনের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেই শুভেন্দু জানান, শুধু বিখ্যাত পুজো কমিটি নয়, সময়ে কুলোলে বিজেপি নেতাদের আয়োজিত কম বাজেটের পুজোতেও তিনি হাজির হবেন।(Suvendu Attend Smaller Durga Puja)

ইতিমধ্যেই পুজো উদ্বোধনের আমন্ত্রণের তালিকা তৈরি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীকে তিনি জানিয়েছেন, দলের তরফ থেকে যে সব পুজো উদ্বোধনের অনুরোধ আসবে, সেগুলির একটি তালিকা আগে থেকে তৈরি করে দিতে। অল্প সময়ের জন্য হলেও প্রতিটিতে যাওয়ার চেষ্টা করবেন তিনি।

গত বছর পর্যন্ত কলকাতার বড় পুজোগুলি ছিল তৃণমূল নেতাদের দখলে। সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়া বড় পুজোতে ডাক পেতেন না বিজেপি নেতারা। এবার ছবিটা বদলেছে। মুখ্যমন্ত্রীর বার্তা, কোনও মণ্ডপেই বেশি সময় নয়, ভাষণও নয় — শুধু আনুষ্ঠানিক উদ্বোধন, প্রদীপ প্রজ্জ্বলন ও শুভেচ্ছা বিনিময়। এই সিদ্ধান্তে খুশি রাজ্য বিজেপি নেতৃত্ব।(Suvendu Attend Smaller Durga Puja)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *