আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : ফের নিম্নচাপের চোখ রাঙানি,উপকূলে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা! কী বলছে আবহাওয়া দপ্তর ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বর্ষা বিদায়ের মুখেও স্বস্তি নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই জোড়া ফলায় সোমবার থেকেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উপকূলীয় জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।(Weather)

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটির প্রভাবে সোমবার রাজ্যের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার বেগ থাকবে সবচেয়ে বেশি, ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

এই ঝড়বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ দক্ষিণের কিছু জেলায় দমকা হাওয়া বইলেও তার পর থেকে দক্ষিণে বৃষ্টি কিছুটা কমবে। তবে উত্তরে দুর্যোগ বাড়বে, শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।(Weather)

মূলত পঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে দিঘা ছুঁয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং নতুন নিম্নচাপই এই দুর্যোগের কারণ। সমুদ্র উত্তাল থাকায় সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর, তাই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।(Weather)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *