আজকের দিনেতিলোত্তমা

আরজি কর কাণ্ড: নির্যাতিতার পরিবারের দাবিতেই ফের তদন্তের নির্দেশ হাই কোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের করা একাধিক অভিযোগ ও দাবি খতিয়ে দেখতে পুনরায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে একটি তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল ঠন করে এই তদন্ত প্রক্রিয়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত স্পষ্ট জানিয়েছে, সিবিআই টিমকে পুনরায় ঘটনাস্থলে যেতে হবে, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে হবে এবং সমস্ত তথ্য ও নথি নতুন করে খতিয়ে দেখতে হবে। অপরাধের ধরন ও সামাজিক পরিতৃপ্তির কথা বিবেচনা করেই এই কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাই কোর্ট। আগামী ২৪ জুন, বুধবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সিবিআইকে এই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

আদালতের প্রশ্নের মুখে সিবিআই:

  • ঘটনাস্থলে বহিরাগতদের প্রবেশ: তদন্ত শেষ না হওয়া সত্ত্বেও আরজি করের ঘটনাস্থলে কীভাবে বাইরের লোকজন ঢুকে পড়ছে, তা নিয়ে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। সেমিনার রুম-সহ হাসপাতালের যে যে অংশ এখনও সুরক্ষিত রাখা প্রয়োজন, তা দ্রুত ‘সিল’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • নথি তলব: মামলার কেস ডায়েরি, অডিয়ো-ভিডিয়ো তথ্য, ফোটোগ্রাফ-সহ যাবতীয় প্রাসঙ্গিক নথি এবং তদন্তকারী অফিসারকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে আরজি কর হাসপাতালের এই নৃশংস ঘটনায় মূল আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে তদন্তের সম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলে ফের আইনি লড়াইয়ে নামে নির্যাতিতার পরিবার। কলকাতা হাই কোর্টের তিনটি বেঞ্চ একে একে এই মামলা থেকে সরে দাঁড়ানোর পর, অবশেষে প্রধান বিচারপতির নির্দেশে বর্তমান ডিভিশন বেঞ্চে এই পুনর্বিবেচনার শুনানি শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *