আজকের দিনেবিশ্বরাজনীতি

Jaishankar : রাষ্ট্রসংঘে ভারতের নেতৃত্বে জয়শংকর, ভাষণ শনিবার, নজরে বিশ্ব-শান্তির বার্তা

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণসভা। এবার সেখানে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar)। শনিবার ২৬ সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের বৈঠকে ভাষণ দেবেন তিনি। রবিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

 

 

বিদেশমন্ত্রকের জানানো হয়েছে, সাধারণসভা চলাকালীন একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও যোগ দেবেন জয়শংকর( Jaishankar)। এবারের অধিবেশনের মূল লক্ষ্য বৈশ্বিক সহযোগিতা পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি, মর্যাদা ও সমতার বিষয়ে সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করা( Jaishankar)।

 

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে বিশ্ব আর্থিক সংকট, অন্যদিকে ইউক্রেন-রাশিয়া, (Jaishankar)আমেরিকা-ইরানের মতো দুটি বড় যুদ্ধ বৈশ্বিক কূটনীতিকে প্রভাবিত করছে। নতুন করে হাউথি-সৌদি যুদ্ধে জ্বালানি সংকট ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও গত দেড় দশকে আন্তর্জাতিক সংস্থাটির গুরুত্ব অনেকটাই হ্রাস পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Jaishankar)।

 

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কসভা (Jaishankar)। ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে এই শান্তি বৈঠক বৈশ্বিক অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কতটা সফল হয়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব (Jaishankar)। যুদ্ধ, সংকট ও অস্থিরতার আবহে দাঁড়িয়ে ভারতের অবস্থান কী হবে, শনিবার জয়শংকরের ভাষণে তারই ইঙ্গিত মিলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *