আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

SUMIT ROY : শুধু জুনেই ৭১ লক্ষ! সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটির হদিশ, সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি রাজ্যের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (SUMIT ROY)। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে দাবি করা হল, তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় ১৫ কোটি টাকা, যার মধ্যে শুধু জুন মাসেই জমা পড়েছে ৭১ লক্ষ টাকা।

বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সুমিত রায়ের জামিন সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে রাজ্যের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিপুল এই টাকার উৎস কী তা খতিয়ে দেখা প্রয়োজন। শালবনি জমি দুর্নীতি মামলায় নাম জড়ানো সুমিত (SUMIT ROY) তদন্তে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ করেন তিনি।

যদিও কলকাতা হাই কোর্ট আগাম জামিন খারিজ করলেও সুপ্রিম কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। ইতিমধ্যে একাধিকবার তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন সুমিত (SUMIT ROY)। গত শুনানির মতো এদিনও তদন্তের রিপোর্ট ও জেরার ভিডিও মুখবন্ধ খামে আদালতে জমা দিয়েছে রাজ্য।

রাজ্যের দাবি, তদন্তে যা উঠে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র। তাই সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এখন সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *