আজকের দিনেখেলাবিশ্বভারত

India-Brazil Football Tickets : টিকিট ছাড়া হলো ভারত-ব্রাজিল মহারণের! ৩ অক্টোবর যুবভারতীতে ইতিহাস গড়তে নামবে ব্লু টাইগার্স !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতীয় ফুটবলে ইতিহাসের হাতছানি। নিজেদের ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারত। আর সেই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেল।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, ২ সেপ্টেম্বর থেকেই ছাড়া হয়েছে ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট। District by Zomato অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে। টিকিটের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে।(India-Brazil Football Tickets)

আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ঐতিহাসিক ম্যাচ। ভারত ও ব্রাজিলের মধ্যে এটাই প্রথম সিনিয়র পুরুষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল বর্তমানে ৫ নম্বরে এবং ভারত ১৩৮ নম্বরে, ফলে র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এটাই ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের ম্যাচ।(India-Brazil Football Tickets)

এর আগে ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর পর্যন্ত ভারতের ব্যস্ত ফুটবল সূচি। ব্রাজিল দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলে কলকাতায় আসবে।

টিকিট ছাড়ার খবর আসতেই কলকাতায় চরম উন্মাদনা তৈরি হয়েছে। হু হু করে বিক্রি হচ্ছে বিভিন্ন দামের টিকিট। ১ লক্ষ ২০ হাজার ধারণ ক্ষমতার রেকর্ড থাকা যুবভারতী স্টেডিয়াম বর্তমানে সংস্কারের পর ৬৮ হাজার আসনে সীমিত, সেই গ্যালারি ভরিয়ে ব্লু টাইগার্সদের সমর্থনে তৈরি সমর্থকরা।(India-Brazil Football Tickets)

ফুটবলের মক্কা কলকাতা আবার একবার সাক্ষী থাকতে চলেছে ইতিহাসের। সাম্বা ফুটবলের জাদুর সামনে ঘুমন্ত দৈত্য জাগবে কিনা, তার উত্তর মিলবে ৩ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *