আজকের দিনেবিশ্ব

UKRAINE – RUSSIA : নির্বাচনের শেষ দিনে রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, কাঁপল মস্কো

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২০২২ সালের পর প্রথম সংসদীয় নির্বাচনের শেষ দিনে রাশিয়ায় নজিরবিহীন হামলা চালাল ইউক্রেন (UKRAINE – RUSSIA)। মস্কো সহ একাধিক শহরে ১০০০-এর বেশি ড্রোন দিয়ে হামলা, বিস্ফোরণ তেল শোধনাগারেও। এখনও পর্যন্ত মৃত ২, আহত ২০।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতভর মস্কোকে লক্ষ্য করে এই হামলা চালায় কিয়েভ (UKRAINE – RUSSIA)। মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন এটিকে এযাবৎকালের ‘সবচেয়ে বড়’ ড্রোন হামলা বলে অভিহিত করেছেন। এই হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর এবং একটি তেল শোধনাগার (UKRAINE – RUSSIA)।

মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানিয়েছেন, এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন, আহত প্রায় ২০ জন। মস্কোর মেয়রের দাবি, “রাজধানীতে চালানো এই অভূতপূর্ব হামলা ছিল নির্বাচন ভণ্ডুল করার একটি প্রচেষ্টা। তবে শত্রুরা তাতে ব্যর্থ হয়েছে।”

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযানের পর এই প্রথম সংসদীয় নির্বাচন হচ্ছে রাশিয়ায়। এই নির্বাচনকে ক্রেমলিন শুধু সাংসদ নির্বাচন নয়, বিশ্বকে বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে দেখছে। পুতিন চান বিপুল ভোটদানের মাধ্যমে প্রমাণ করতে যে যুদ্ধের মাঝেও দেশের জনগণ সরকার ও সেনার পাশে রয়েছে।

এই নির্বাচনে শাসকদল ইউনাইটেড রাশিয়া ছাড়াও কমিউনিস্ট পার্টি, এলডিপিআর, এ জাস্ট রাশিয়া-র মতো দলগুলি প্রতিদ্বন্দ্বিতা করছে, যদিও তাদের শক্তিশালী বিরোধী হিসেবে ধরা হয় না। একমাত্র যুদ্ধ-বিরোধী দল ইয়াবলোকোকে আগস্ট মাসেই নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করেছে রুশ সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *