High Commissioner Meets Speaker : প্রত্যর্পণ জটের মধ্যেই ঢাকায় ভারতের বড় পদক্ষেপ, স্পিকারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ঢাকায় ফের সক্রিয় ভারতীয় কূটনীতি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।(High Commissioner Meets Speaker)
বুধবার দুপুরে স্পিকারের কার্যালয়ে বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রোহিঙ্গা সমস্যা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদানপ্রদান নিয়ে আলোচনা হয়। স্পিকার হাফিজউদ্দিন জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের সঙ্গে বদলেছে। অন্যদিকে রাষ্ট্রদূত ত্রিবেদী তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, নিয়মিত সংসদীয় সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।(High Commissioner Meets Speaker)
একই দিনে সচিবালয়ে পল্লী উন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “ভারত-বাংলাদেশ সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক নয়, এটি দুই দেশের জনগণের সম্পর্ক। অতীত নিয়ে আটকে থাকলে সুন্দর ভবিষ্যতের দিকে এগোনো যাবে না।”
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জল্পনা উড়িয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম বলেন, সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।(High Commissioner Meets Speaker)
সব মিলিয়ে, হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে অচলাবস্থা কাটাতে জনগণকেন্দ্রিক কূটনীতিতেই জোর দিচ্ছে নয়াদিল্লি, তবে ঢাকা চাইছে এই ইস্যুতে দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ।
