আজকের দিনেগরম মাশলাসুস্থ থাকুন

Rui Fish Curry : মশলা ছাড়া বানিয়ে ফেলুন পেঁপে রুই মাছের পাতলা ঝোল

কিউ ইন্ডিয়া বাংলা : কয়েকদিন আগেই শেষ হয়ে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কয়েকটা দিন বেশ ভালোই খাওয়া হয়েছে বাইরের খাবার (Rui Fish Curry)। ফুচকা, বিরিয়ানি, চাউমিন, রোল, মোগলাই রকমারি বিভিন্ন খাবার। বাঙালী সারাবছর ডায়েট করলেও সমস্ত ডায়েট পিছনে ফেলে রাখে এই পুজোর কটাদিন (Rui Fish Curry)। যার ফলে প্রচুর পরিমানে খেয়ে ফেলে বাইরের তেল-মশলা জাতীয় বিভিন্ন খাবার। কিন্তু এবার তো পুজো শেষ, এবার আবার সকলের নজর পরবে শরীরের ওপর। তাই সবার কথা মাথায় (Rui Fish Curry) রেখে বাড়িতে বানাতে হবে হেলদি এবং টেস্টি খাবার। যা খেতেও ভালো হবে এবং শরীরে পক্ষ্যে ভালোও হবে। আর বাঙালী মানেই হল মাছে ভাতে বাঙালী। বাঙালীর মাছ ছাড়া দিন চলেনা। রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে যদি হালকা পাতলা ঝোল (Rui Fish Curry) করে খাওয়া যায় তাহলে মন্দ হয় না।

 

উপকরণ:  (Rui Fish Curry)

রুই মাছের ৪টি টুকরো

১টি আলু

১টি ছোট পেঁপে

১টি টমেটো

১টি কাঁচালঙ্কা

আধ চা-চামচ জিরে

হলুদ, নুন

সর্ষের তেল

জল

প্রণালী: (Rui Fish Curry)

প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ (Rui Fish Curry)। এদিকে আলু, পেঁপে, টম্যাটো কেটে নিন ডুমো ডুমো করে। এরপর কড়াইয়ে তেল দিয়ে মাছ ভালো করে ভেজে নিন (Rui Fish Curry)। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আলু ও পেঁপে ভেজে নিন। কড়াইয়ে আরও সামান্য তেল দিয়ে তারমধ্যে কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে টম্যাটো দিয়ে হালকা নেরে নিন (Rui Fish Curry)। টম্যাটো নরম হয়ে আসলে সামান্য হলুদ ও পরিমান মতো নুন দিয়ে হালকা কসিয়ে নিন। এরপর ভেজে রাখা আলু, পেঁপে দিয়ে একটু নেড়ে নিয়ে গরম জল দিয়ে ফুটতে দিন কিছুক্ষণ। আলু পেঁপে সেদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে দিন (Rui Fish Curry)। ২-৫ মিনিট ফুটিয়ে দুপুরে ভাতের সাথে পরিবেশন করুন (Rui Fish Curry) পেঁপে রুই মাছের পাতলা ঝোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *