আজকের দিনেবাংলার আয়নাযেদিকে দু-চোখ যায়

WB CM-Kurseong : পাহাড়ে স্থায়ী সমাধানের ইঙ্গিত: আজ জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কার্শিয়াং :- পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের বার্তা নিয়ে আজ মঙ্গলবার প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে কার্শিয়াং সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠক ও সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনের পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সফর ঘিরে পাহাড়ের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তুঙ্গে ব্যস্ততা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ১১টা নাগাদ কার্শিয়াংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত কার্ড-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন।

এরপর দলীয় বৈঠকে যোগ দেবেন তিনি। দার্জিলিংয়ের সাংসদ ও পাহাড়ের তিন বিজেপি বিধায়কের উপস্থিত থাকার কথা থাকলেও গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সোমবার থেকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার কার্শিয়াং ও দার্জিলিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএনএলএফ-এর দাবি, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার থাকায় পাহাড়ের দাবি আদায়ের এটাই সেরা সময়।

পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটাতে রাজ্য সরকারের এই সফরকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তবে কর্মসূচি শেষে আজই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফর পাহাড়ের উন্নয়ন ও স্থায়ী সমাধানের পথে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *