আজকের দিনেখেলা

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা দুই বোলার বুমরা – বরুন , আইপিএলে কেন ফ্লপ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত । এবং যুগ্মভাবে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন জসপ্রিত বুমরা ও বরুন চক্রবর্তী দুজনেই ১৪ টি করে উইকেট নিয়েছেন । তবে চলতি আইপিএলে এখনো পর্যন্ত দুজনেই ফ্লপ। এদের দুজনকে নিজেদের দলের অন্যতম সেরা অস্ত্র বলা হয় কিন্তু দুজনেই নিজেদের স্বাভাবিক ফর্মে ফিরতে পারেননি যার ফল ভুগতে হয়েছে দলকে । প্রশ্ন হচ্ছে আইপিএলে কেন তারা ফ্লপ হচ্ছেন ?

চলতি IPL-এ এখনও পর্যন্ত বুমরা চারটে ম্যাচ খেলেছেন। সেখানে একটিও উইকেট পাননি। প্রতিটা ম্যাচে চার ওভার বল করলেও উইকেটহীন। শুধু তাই নয়, তিনি রান চাপতেও পারেননি। এখনও পর্যন্ত তিনি চারটে ম্যাচে রান দিয়েছেন যথাক্রমে ৩৫, ২১, ৩২, ৩৫। আর এটাই তাঁকে সমস্যায় ফেলছে। ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন, বুমরার উপর এমনিতেই চাপ বেশি থাকে। সেটা তিনি নিজেও জানেন। ফলে বুমরার মতো বোলার যখন টানা উইকেট পান না, তখন সেই চাপটা আরও বাড়ে। আর এটাই বুমরার পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এটা বিদেশের মাটিতে খেলা হবে বোঝা যেত, কিন্তু ভারতে মাটিতে যেখানে প্রতিটা মাঠ তাঁর পরিচিত সেখানে এই ফর্ম চিন্তার। এবারের আইপিএলে মুম্বই এখনও পর্যন্ত একটা ম্যাচে জিতেছে। সেটা IPL-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে। এর পর থেকে তারা হেরেছে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে এই ছবিটা শুধু জসপপ্রিত বুমরার ক্ষেত্রে নয়, বরুণ চক্রবর্তীর সঙ্গেও একই। তিনি চলতি IPL-এ তিনটে ম্যাচ খেলে একটিও উইকেট পাননি, এরমধ্যে চোটের জন্য একটি ম্যাচে বাইরে ছিলেন।
কেন ব্যর্থ হচ্ছেন জাতীয় দলের এই দুই তারকা বোলার ? বুমরার অন্যতম শক্তি হচ্ছে নিয়ন্ত্রিত বোলিং ও ইয়র্কার। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে তিনি কার্যকর বোলিং করেন। প্রয়োজনে ভ্যারিয়েশনকে কাজে লাগিয়ে উইকেট নেন তিনি। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা প্রায় প্রত্যেকেই ব্যর্থ। ফলে উইকেটের জন্য বুমরার উপর চাপ বেশি পড়ছে। এর ফলে তিনি ভ্যারিয়েশন বেশি ব্যবহার করছেন, নিজের খেলার বাইরে গিয়ে খেলতে হচ্ছে তাঁকে। আর এটাই ব্যাক ফায়ার করছে। উইকেটহীন থাকছেন তিনি । আজ ১৬ এপ্রিল মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে পাঞ্জাব কিংস এর বিপক্ষে ম্যাচ রয়েছে ।সেখানে তিনি কেমন খেলেন সেদিকে নজর থাকবে সকলের ।

বরুন চক্রবর্তী বিশ্বকাপের শুরুর দিকে কার্যকর বোলিং করেছিলেন । গ্রূপ পর্বের ম্যাচগুলোতে বরুনের বোলিং কার্যকরী ছিল , কিন্তু নকআউট পর্ব শুরু হওয়ার পর ক্রমশ ছন্দ হারাতে থাকেন এই রহস্য স্পিনার । বরুণের শক্তি হচ্ছে হাই পেস ও কিছু আনপ্লেয়েবল লাইন। এখানেই তিনি মার খাচ্ছেন। তাঁর লাইন বুঝতে পারলে ব্যাটারা বাজিমাত করে দেন।
এখানেও সেটাই হচ্ছে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু থেকে আইপিলে বরুণের বলার রহস্য উধাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *