একলাফে ৩০ হাজার টাকা কমল Samsung Galaxy S25 সিরিজের দাম
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বর্তমানের অগ্নিমূল্য স্মার্টফোন বাজারে সাধারণ গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল দক্ষিণ কোরিয়ান টেক জায়ন্ট স্যামসাং। গত বছর লঞ্চ হওয়া তাদের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজ Samsung Galaxy S25-এর দাম এবার একলাফে অনেকটাই কমানো হয়েছে। অনলাইনে এখন এই সিরিজের ফোনগুলি তাদের লঞ্চ প্রাইসের থেকে অনেক কম দামে মিলছে। এমনকি সম্প্রতি লঞ্চ হওয়া কোম্পানির ‘A’ সিরিজের বাজেটে এখন পাওয়া যাচ্ছে ‘S’ সিরিজের ফ্ল্যাগশিপ ফোন।
Flipkart-এ ব্যাপক অফার: Samsung Galaxy S25
ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই মডেলটির ওপর দেওয়া হয়েছে বিরাট ছাড়। গত বছর Galaxy S25-এর 8GB ভেরিয়েন্ট লঞ্চ হয়েছিল ৭৫ হাজার টাকায়। কিন্তু বর্তমানে তা পাওয়া যাচ্ছে মাত্র ৫৬,৯৯৯ টাকায়। অর্থাৎ সরাসরি ২৮ হাজার টাকা সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। অন্যদিকে, এই মডেলের 256GB ভেরিয়েন্ট, যার আসল দাম ছিল ৮০ হাজার টাকা, তা এখন মিলছে মাত্র ৬২,৯৯৯ টাকায়।
শুধুমাত্র মূল ফ্ল্যাগশিপ নয়, দাম কমেছে জনপ্রিয় ফ্যান এডিশন মডেলটিরও। ৫৯,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া Galaxy S25 FE ফোনটির 128GB ভেরিয়েন্ট এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪৪,৯৯৯ টাকায়। অর্থাৎ আগের থেকে ১৫ হাজার টাকা সস্তায় এই শক্তিশালী ফোনটি আপনার হতে পারে।
বড় ডিসকাউন্ট Galaxy S25 Ultra-তে
যারা আল্ট্রা-প্রিমিয়াম অভিজ্ঞতা পছন্দ করেন, তাদের জন্য সেরা অফারটি রয়েছে অ্যামাজনে। লঞ্চের সময় Galaxy S25 Ultra-এর দাম ছিল ১,৩০,০০০ টাকা। বর্তমানে বছর ঘুরতেই এই মডেলটির দাম ৩০ হাজার টাকা কমে দাঁড়িয়েছে মাত্র ৯৯,৯৯৯ টাকায়।
কেন কিনবেন এই ফোন?
টেক বিশেষজ্ঞদের মতে, নতুন গ্যালাক্সি S26 সিরিজ বাজারে আসার আগে কোয়ালকমের শক্তিশালী ফ্ল্যাগশিপ প্রসেসর যারা পছন্দ করেন, তাদের জন্য S25 সিরিজ একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। বর্তমান সময়ে যখন স্মার্টফোনের দাম আকাশছোঁয়া, তখন এই বিশাল ডিসকাউন্ট নতুন ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য সেরা সুযোগ।
