আজকের দিনেবাংলার আয়না

Anandapur : আনন্দপুরে নাবালিকাকে বিয়ের অভিযোগে গ্রেফতার যুবক! নার্সিংহোমে ধরা পড়ল বাল্যবিবাহের চাঞ্চল্যকর ঘটনা

কিউ ইন্ডিয়া বাংলা, কেশপুর:- সরকারের বারবার সতর্কতা, (Anandapur) প্রশাসনের কড়া নির্দেশিকা, মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারি — সবকিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও চলছে বাল্যবিবাহ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। জেলায় জেলায় চলছে অভিযান, সচেতনতা প্রচার (Anandapur)। তারপরও থামছে না নাবালিকা বিয়ের ঘটনা। এবার সেই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকা। বুধবার আনন্দপুর থানার অন্তর্গত ৭ নং তেঘরী গ্রাম পঞ্চায়েতের গড়ারডাঙ্গা গ্রামে নাবালিকা মেয়েকে বিয়ে করার অভিযোগে গ্রেফতার হল এলাকারই এক যুবক (Anandapur)। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, (Anandapur) ওই নাবালিকা মেয়েটি মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে বাচ্চা প্রসবের জন্য ভর্তি হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সন্দেহ হয়। মেয়েটির বয়স দেখে মনে হয় সে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি (Anandapur)। এরপরই নার্সিংহোম কর্তৃপক্ষ তার পরিচয়পত্র খতিয়ে দেখে। আধার কার্ড দেখে জানতে পারে মেয়েটির এখনও ১৮ বছর হয়নি, সে নাবালিকা।

 

বিষয়টি জানাজানি হতেই সঙ্গে সঙ্গে নার্সিংহোম (Anandapur) কর্তৃপক্ষের তরফে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে আনন্দপুর (Anandapur) থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম শুভ সামন্ত, বয়স ২৩। বাড়ি আনন্দপুর থানা এলাকাতেই।

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, (Anandapur) বেশ কিছুদিন আগেই নাবালিকাকে বিয়ে করেছিল অভিযুক্ত। পরিবারের তরফে বিষয়টি গোপন রাখা হয়েছিল। কিন্তু নার্সিংহোমে ভর্তি হতেই ফাঁস হয়ে যায় গোটা ঘটনা। পুলিশ জানিয়েছে, মেয়েটির বয়স সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিয়ের সঙ্গে আর কারা জড়িত ছিল, (Anandapur) পরিবারের ভূমিকা কী ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে আরও গ্রেফতার হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

ধৃত শুভ সামন্তকে বুধবারই মেদিনীপুর আদালতে (Anandapur) পাঠানো হয়েছে। পুলিশ তাকে ৩ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ (Anandapur)। বাল্যবিবাহ রুখতে প্রশাসন আরও কড়া পদক্ষেপ করবে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *