আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

অভিষেকের সভা মঞ্চে আগুন, অল্পের জন্য রক্ষা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বীরভূম জেলার লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী সভা শেষে একটি অভ্রত্যাশিত ঘটনা ঘটে । ঠিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ থেকে নেমে যাওয়ার পর আচমকা মঞ্চে আগুন ধরে যায়। সূত্রের খবর সেই সময় মঞ্চের ঠিক পিছনে দলের জেলা নেতৃত্ব সঙ্গে বৈঠক করছিলেন তিনি।

স্থানীয় সূত্রের খবর, হঠাৎ করেই মঞ্চের একটা দিক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় তারপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে থাকা দমকল বাহিনী তৎপর হয়ে ওঠে। খুবই অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দাবি । প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। মঞ্চের একদিকে থাম জ্বলে যায় । এবং সেখান থেকে আগুনটা ছড়িয়ে পড়ে । তৃণমূলের পতাকায় মোরা মঞ্চের সাজ সজ্জায় আগুনের ফুলকি ছোটে। বৈদ্যুতিক সংযোগ বা অন্যান্য সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। তবে প্রত্যেকটি কারণে সম্ভাব্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।

ঘটনার জেরে স্বাভাবিকভাবেই সভাস্থলে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় । তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে । মঞ্চে আগুন লাগা প্রসঙ্গে এখনো অব্দি কোন তৃণমূলের নেতার বক্তব্য প্রকাশ্যে আসেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *