আজকের দিনেখেলাবিশ্ব

আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা তুললো বাংলাদেশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ডিগবাজি খেলো বাংলাদেশ। ইউনুস আমলে আইপিএলের ওপর লাগা নিষেধাজ্ঞা তারেকের জমানায় উঠে গেল । এবার বাংলাদেশ থেকেও আইপিএল দেখা যাবে। আজ থেকে শুরু সেই বহু প্রতীক্ষিত টুর্নামেন্ট ।

প্রসঙ্গত ভারত বাংলাদেশ উত্তেজনা পরিস্থিতি চলাকালীন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বোর্ডের নির্দেশে ছেটে ফেলে কলকাতা নাইট রাইডার্স । তারপরেই আইপিএল বাংলাদেশের সম্প্রচারের ওপর সে দেশের তৎকালীন শাসক মোহাম্মদ ইউনুস নিষেধাজ্ঞা জারি করেছিলেন । চলতি বছরের শুরুতে বাংলাদেশের পালা বোতল হয়। ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপি প্রধান তারেক রহমান । আর আইপিএল শুরুর দিনে তিনি জানিয়ে দিলেন বাংলাদেশ আইপিএল সম্প্রচারের ক্ষেত্রে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো । বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন এই বিধি নিষেধ তুলে নেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন । সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন ” খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না । কোন চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব । আমরা কাউকে বাধা দেব না । যদি দেখা যায় যাবে। ”

ফেব্রুয়ারিতেই নির্বাচনে পালা বদলের পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে তারেক সরকার । ক্রিকেটার তার মধ্যে অন্যতম । যুব ক্রীড়া মন্ত্রী আমিনুল হক বলেছিলেন নিষেধাজ্ঞা তোলার বিষয়ে তারা আলোচনা করবেন । এবার জানিয়ে দেওয়া হলো ইউনুস সরকারের নিষেধাজ্ঞার বর্তমানে আর কোন গুরুত্ব থাকছে না । যদি কোন চ্যানেল বাংলাদেশ আইপিএল সম্প্রচার করে তাহলে সরকার তাদের পাশে থাকবে ।

উল্লেখ্য আজ রয়েছে আইপিএলের প্রথম ম্যাচ । বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *