নির্বাচনের প্রচার মঞ্চ থেকে প্রার্থীকে সতর্কবার্তা মমতার
কিউ ইন্ডিয়া বাংলা :- তৃণমূলের মানে মা মাটি সরকার এটা শুধু প্রচারের ট্যাগলাইন নয়। নির্বাচনী জনসভা থেকে ফের একবার সেই কথা মনে করিয়ে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। ভরা মঞ্চ থেকে জামুরিয়া তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর ছেলেকে ” লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার” না করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত আজ ২৮ শে মার্চ শনিবার মমতার প্রচারে তৃতীয় দিন । বরাবরের মতো রানিগঞ্জ নির্বাচনী সভায় অ্যাক্টিভ মুডে দেখা গেল তাকে। তার গোটা বক্তব্য জুড়ে যেমন তৃণমূলের উন্নয়নের পাঁচালী যেমন সামনে এনেছেন তেমনি বঙ্গের জন্য গেরুয়া শিবিরের বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সবার শেষ লগ্নে মঞ্চের সামনে থাকা মানুষের সঙ্গে তৃণমূল প্রার্থীদের পরিচয় পর্ব চলাকালীন উঠে আসে নেত্রী সতর্কবাণী । জামুরিয়া আর তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর হাত ধরে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি তার উদ্দেশ্যে বলেন ” তোমার ছেলেকে বলবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার না করতে” । প্রসঙ্গত জামুরিয়ার বিদায় বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরে রাম সিং এর ছেলে প্রেমপাল সিং আসানসোল জেলা তৃণমূলের অন্যতম যুব সম্পাদক। দুপুরের খবর অতীতে তার গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছিল । যা নিয়ে বারবার অসস্তিতে পড়েছে শাসকদল। কিন্তু বিধায়ক পুত্র বারংবার দলের নির্দেশকে হেলা করেছেন। এবার দলনেত্রী মমতা স্বয়ং সেই নির্দেশ ভরা মঞ্চ থেকে দিলেন।
প্রকাশ্য মঞ্চ থেকে দলনেত্রীর এই বার্তা বর্তমান রাজনৈতিক পরিবেশের নিরিখে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অতীতেও বিভিন্ন সভায় একাধিকবার মমতা বলেছেন এমন কোন কাজ করবেন না যার জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয় । ফের একবার আজকের মঞ্চ থেকে সেই বার্তা দিলেন।
