আজকের দিনেভারত

মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকল,দিল্লিতে জরুরি অবতরণ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মাঝ আকাশে বিপত্তি, বিমানের ইঞ্জিন বিকল। সকাল সকাল জরুরি অবস্থা জারি হল দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিশাখাপত্তনম থেকে আসছিল বিমানটি। শনিবার আকাশে ওড়ার পরই বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় বলে জানা যায়। সেই মতো দিল্লি বিমানবন্দরে জারি হয় সম্পূর্ণ জরুরি অবস্থা। বিমানবন্দরের ২৮ নং রানওয়েটি প্রস্তুত রাখা হয়।

সূত্রের খবর শনিবার সকালে বিশাখাপত্তনম থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগো বিমান সংস্থার বোয়িং ৭৩৭ বিমানটি । ১৬১ জন যাত্রী নিয়ে বিমানটি উড়ান শুরু করেছিল । মাঝ আকাশে বিমানটির ইঞ্জিন বিকল হয় , এবং দিল্লির বিমানবন্দরে জরুরী কালীন অবতরণ করানো হয় । বিমানটি ল্যান্ড করা মাত্রই দ্রুততার সাথে যাত্রীদের নিরাপদে বের করে আনার কাজ শুরু করা হয়। জানা গিয়েছে সকাল দশটা বেজে ৫৩ মিনিটে বিমানটি নামবে বলে খবর ছিল । শেষ পর্যন্ত ১০ টা বেজে ৫৯ মিনিটে বিশাখাপত্তনম- দিল্লি বিমানটি রান হয়ে বলে জানা গিয়েছে। জরুরি অবতরণ হলেও ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর ।

ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, পাইলটের পক্ষ থেকে জরুরি অবতরণের অনুরোধ জানানো হয় । নিরাপদেই দিল্লিতে অবতরণ করেছে বিমানটি । যাত্রীদের বিমান থেকে নামানোর পরে বিমানটিকে পরীক্ষা করে দেখা শুরু হয়েছে । কিভাবে এত বড় ত্রুটি ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং বিমানের রক্ষণাবেক্ষণ পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে এই মুহূর্তে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *