আজকের দিনেবাংলার আয়না

PMAY – CM SUVENDU: প্রধানমন্ত্রী আবাস যোজনার মালিক এবার মহিলারাই, অন্নপূর্ণা দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নারী ক্ষমতায়নে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (PMAY – CM SUVENDU)। অন্নপূর্ণা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির রেজিস্ট্রেশন হবে মহিলাদের নামেই।

১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস (PMAY – CM SUVENDU)। সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, আজ সারাদিন ধরেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের চতুর্থ কিস্তির ৩ হাজার টাকা ঢুকবে।

সেখানেই তিনি বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছেন, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির তালিকা তৈরি হয়েছে (PMAY – CM SUVENDU)। এই সমস্ত বাড়ির মালিক মহিলারা হবেন। মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হবে।”

এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদিও। তিনি বলেন, “আমাদের মূল মন্ত্র, কথা কম কাজ বেশি। অন্নপূর্ণা ভাণ্ডার মহিলাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।”

মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, এবার থেকে প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর দিনটি অন্নপূর্ণা দিবস হিসাবেই পালন করা হবে। কারণ অন্নপূর্ণা যোজনা ছিল বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদির গ্যারান্টি।

শুধু ভাতা নয়, সংস্কারই লক্ষ্য। বিধবা ভাতা-সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা, “এই সরকার শুধুই ভাতা দিতে আসেনি। সংস্কার করতে এসেছে। প্রত্যেক কন্যা, বালিকা, বোনকে রক্ষা করার শপথ নিয়ে চলবে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *