আজকের দিনেভারতরাজনীতি

Elon Musk : এলন মাস্কের নিশানায় মোদি, রাহুলের সমর্থন, পাল্টা সুরে প্রধানমন্ত্রীর পাশে ওয়েইসি

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মার্কিন ধনকুবের এলন মাস্কের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে (Elon Musk)। রাহুল গান্ধী প্রকাশ্যে মাস্ককে সমর্থন করলেও, উল্টো সুর শোনা গেল AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসির গলায়। সম্প্রতি স্টারলিংককে ভারতে ব্যবসার অনুমতি না দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দেন (Elon Musk) টেসলা কর্তা এলন মাস্ক। এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করে তিনি প্রশ্ন তোলেন, ভারত দেশটা কি আম্বানি চালাচ্ছে? তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তার সংস্থাকে (Elon Musk) ভারতে ঢুকতে দেওয়া হচ্ছে না।

 

এই টুইটের জবাবেই ময়দানে নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি (Elon Musk) গৌতম আদানির একসঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আরেকজনকেও এবার খুঁজে পাবেন’। অর্থাৎ তার ইঙ্গিত, দেশের আসল ‘বস’ আদানি। রাহুলের এই পোস্টে রিটুইট করে জবাবও দেন মাস্ক নিজে। রাহুলের (Elon Musk) এই পদক্ষেপে তীব্র সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে একজন বিদেশি ব্যবসায়ী যখন নেতিবাচক (Elon Musk) মন্তব্য করছেন, তখন বিরোধী দলনেতা কেন তাকে সমর্থন জোগাচ্ছেন? অনেকেই এর মধ্যে ‘ডিপ স্টেট’ যোগসূত্র খুঁজে পান।

 

কিন্তু এই ইস্যুতে রাহুলের পথে হাঁটলেন (Elon Musk) না ওয়েইসি। তার সাফ বক্তব্য, “আমরা সবসময় নরেন্দ্র মোদির বিরুদ্ধে। সেটাই থাকব। কিন্তু এলন মাস্ক কী করে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্য করতে পারেন? আমাদের সম্পদ কীভাবে ব্যবহার করব সেটা আমাদের ব্যাপার। এই ফর্সা লোকটা কেন বসে বসে আমাদের নির্দেশ দেবে?” তবে (Elon Musk) মোদির পাশে দাঁড়িয়েও বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। ওয়েইসি বলেন, “দুঃখের বিষয় হল বিজেপি কেন সাদা চামড়া দেখলেই ভয় পেয়ে যায়? কিছু ফর্সাদের পেট ভরাতে গিয়ে আমাদের দেশের নাগরিকদের (Elon Musk) পেটে যেন লাথি না পড়ে।” ওয়েইসির এই দ্বিমুখী অবস্থানেই এখন চর্চা ওয়াকিবহাল মহলে। কট্টর মোদি-বিরোধী হিসেবে পরিচিত ওয়েইসি কীভাবে জাতীয় স্বার্থে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন, তা নিয়ে চলছে জোর (Elon Musk) জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *