Mohun Bagan : ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মোহনবাগান, দিল্লি ম্যাচের আগে সেট পিসে জোর কোচ প্যানোসের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- গুয়াহাটিতে নর্থ-ইস্টের কাছে হারের ধাক্কা (Mohun Bagan) কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। শুক্রবার এসসি দিল্লির বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য সবুজ-মেরুনের, তার আগে সেট পিসে (Mohun Bagan) বিশেষ জোর কোচ দিলমপেরিসের।
দুর্গাপুজোর আবহে শুরু হয়েছে আইএসএল। (Mohun Bagan) তাই প্রথম দুটো ম্যাচই অ্যাওয়ে খেলতে হচ্ছে মোহনবাগানকে। শহর ছাড়ার আগে কোচ প্যানাজিওটিস দিলমপেরিস বলেছিলেন, পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে বাকি মরসুমের জন্য আত্মবিশ্বাস পাওয়া যাবে। কিন্তু শুরুটা ভালো হয়নি। (Mohun Bagan) নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে মোহনবাগান। বল পজেশনে এগিয়ে থেকেও গোলপোস্টই বাধা হয়েছে লি এরউইনদের।
সেই হতাশা কাটিয়ে এবার দিল্লির বিরুদ্ধে (Mohun Bagan) জয়ই লক্ষ্য। গুয়াহাটি থেকে সরাসরি দিল্লি এসেছেন মনবীর সিং, লিস্টন কোলাসোরা। সেখানেই দু’দিন অনুশীলন করেছে দল। যদিও প্র্যাকটিস গ্রাউন্ড হোটেল থেকে অনেকটা দূরে হওয়ায় (Mohun Bagan) যাতায়াতে সময় লেগেছে। সূত্রের খবর, দিল্লি ম্যাচের আগে সেট পিসে বাড়তি জোর দিয়েছেন দিলমপেরিস। শুক্রবার প্রথম একাদশে দু’-একটা বদলও হতে পারে।
এদিকে ইতিবাচক খবর, অনুশীলনে (Mohun Bagan) ফিরেছেন জেমি ম্যাকলারেন। তবে দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করলেও দিল্লি ম্যাচে শুরু থেকে তাঁর খেলার সম্ভাবনা কম। অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফেরাই এখন পাখির চোখ মোহনবাগানের (Mohun Bagan)। দিল্লিকে হারিয়ে ছন্দে ফিরতে পারবে কি সবুজ-মেরুন ব্রিগেড, সেদিকেই নজর।
