আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mamata-Rahul : মমতার ফোন, রাহুলের বৈঠক! জ্ঞানেশ কুমার ইস্যুতে ফের সক্রিয় ইন্ডিয়া জোট

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট এবং ভোটচুরির অভিযোগকে (Mamata-Rahul) হাতিয়ার করে ফের একজোট হচ্ছে বিরোধীরা। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসতে (Mamata-Rahul)চলেছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্ব। আর এই বৈঠকের উদ্যোগের নেপথ্যে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata-Rahul)।

 

সূত্র মারফত জানা যাচ্ছে, ভোটচুরি ইস্যুতে বৃহত্তর বিরোধী ঐক্য(Mamata-Rahul) গড়তে চাইছে কংগ্রেস। সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব-সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে। তিনি রাহুল গান্ধীকে অনুরোধ করেছেন দ্রুত ইন্ডিয়া জোটের(Mamata-Rahul) বৈঠক ডাকার জন্য।

 

এর আগেও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনেছিল (Mamata-Rahul)বিরোধীরা, যেখানে মূল উদ্যোগী ছিল তৃণমূল। সেবার কংগ্রেসের তেমন আগ্রহ দেখা যায়নি, তবে এবার তারাই সামনে থেকে উদ্যোগ নিচ্ছে। যদিও লোকসভা ও রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যা বিরোধীদের হাতে নেই, ফলে ইমপিচমেন্ট (Mamata-Rahul)প্রস্তাব আদৌ আনা হবে কি না, নাকি ইস্তফার দাবিতে পথে নেমে আন্দোলন হবে, তা নিয়েই বুধবারের বৈঠকে(Mamata-Rahul) রণকৌশল ঠিক হবে।

 

জানা যাচ্ছে, আগামী দিনে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচনেও (Mamata-Rahul)ভোটচুরি ইস্যুকে প্রধান হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। পাশাপাশি, ইন্ডিয়া জোটের বাইরে থাকা যে দলগুলি ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মুখ খুলেছে, তাদের সঙ্গেও সমন্বয় নিয়ে(Mamata-Rahul) আলোচনা হতে পারে এই বৈঠকে। মমতার উদ্যোগে রাহুলের সক্রিয়তা ইন্ডিয়া জোটে নতুন করে অক্সিজেন জোগাচ্ছে। জ্ঞানেশ ইস্যুতে বিরোধী (Mamata-Rahul)ঐক্য কতটা জোরালো হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *