আজকের দিনেবাংলার আয়না

রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা প্রকাশ, দেখে নিন কোন দপ্তরের দায়িত্বে কে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের নির্দেশিকা জারি করল নবান্ন। অর্থ দপ্তরের দায়িত্বে স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষা সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিল্প ও বাণিজ্য দপ্তর পেয়েছেন তাপস রায়। স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে।

পূর্ণমন্ত্রীদের দপ্তর

  •  শুভেন্দু অধিকারী: মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার
  •  দীপক বর্মন: স্কুলশিক্ষা, আবাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বস্ত্র
  •  জগন্নাথ চট্টোপাধ্যায়: উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ
  •  তাপস রায়: শিল্প, বাণিজ্য, সরকারি উদ্যোগ পুনর্গঠন, অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস
  •  স্বপন দাশগুপ্ত: অর্থ দপ্তর
  •  শঙ্কর ঘোষ: পরিষদীয় বিষয়ক, পর্যটন
  •  শারদ্বত মুখোপাধ্যায়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
  •  অর্জুন সিং: শ্রম ও পরিবহণ
  •  নিশীথ প্রামাণিক: উত্তরবঙ্গ উন্নয়ন, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন
  •  অশোক কীর্তনিয়া: খাদ্য ও সরবরাহ, সমবায়
  • দিলীপ ঘোষ: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন
  •  ক্ষুদিরাম টুডু: আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা
  •  অগ্নিমিত্রা পাল: পুর ও নগরোন্নয়ন
  •  মনোজকুমার ওরাওঁ: বন ও পরিবেশ
  •  গৌরীশঙ্কর ঘোষ: অনগ্রসর শ্রেণিকল্যাণ, গ্রন্থাগার ও মাস এডুকেশন
  • কল্যাণ চক্রবর্তী: তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি
  • অরূপকুমার দাস: সেচ ও জলপথ
  •  অজয়কুমার পোদ্দার: জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত
  • দুধকুমার মণ্ডল: কৃষি

 

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

  •  মালতী রাভা রায়: নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-রোজগার, কর্মসূচি পর্যবেক্ষণ
  • রাজেশ মাহাতো: প্রাণিসম্পদ উন্নয়ন, মৎস্য
  •  ইন্দ্রনীল খাঁ: যুবকল্যাণ ও ক্রীড়া, ক্রেতা সুরক্ষা

 

প্রতিমন্ত্রীদের দপ্তর

  •  জোয়েল মুর্মু: আদিবাসী উন্নয়ন, সেচ ও জলপথ
  •  হরেকৃষ্ণ বেরা: উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
  •  আনন্দময় বর্মন: পরিবহণ, অর্থ
  •  অশোক দিন্দা: কৃষি বিপণন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্র
  •  নদিয়ারচাঁদ বাউরি: পূর্ত, অনগ্রসর শ্রেণি কল্যাণ
  •  বিশাল লামা: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা
  •  শান্তনু প্রামাণিক: খাদ্য ও সরবরাহ, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন
  •  মৌমিতা বিশ্বাস মিশ্র: শিল্প, বাণিজ্য ও উদ্যোগ, বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি
  •  উমেশ রাই: সংসদীয় বিষয়ক, নগরোয়ন ও পুর বিষয়ক
  •  পূর্ণিমা চক্রবর্তী: তথ্য ও সংস্কৃতি, পর্যটন
  •  কৌশিক চৌধুরী: স্কুল শিক্ষা, দমকল
  •  ভাস্কর ভট্টাচার্য: জনস্বাস্থ্য কারিগরি, শ্রম
  •  দিবাকর ঘরামি: সমবায়, বন, পরিবেশ
  •  অমিয় কিস্কু: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন, কৃষি
  •  কলিতা মাজি: আবাসন
  •  গার্গী দাস ঘোষ: বিদ্যুৎ, অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি উৎস
  •  বিরাজ বিশ্বাস: আইন, বিচার, উত্তরবঙ্গ উন্নয়ন
  •  দীপঙ্কর জানা: ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, সুন্দরবন বিষয়ক
  •  সুমনা সরকার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

নবান্নের নির্দেশিকায় স্পষ্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নতুন মুখের ভারসাম্য রাখা হয়েছে। দপ্তর বণ্টনের পরেই মন্ত্রীরা দায়িত্ব নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *