আজকের দিনেবাংলার আয়না

Election-Governor : অবাধ সুষ্ঠু ভোট হোক, রাজ্যে প্রথম দফার ভোটের আগে বার্তা রাজ্যপালের …….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে অভাব এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন একের পর এক কঠিন পদক্ষেপ নিয়েছে । এবার লোক ভবন নিজের মতো করে দায়িত্ব পালন করবে । গতকাল মঙ্গলবার ২১শে এপ্রিল সমাজমাধ্যমে বিবৃতি জারি করে জানানো হয়েছে লোকভবনের পক্ষ থেকে । এমনকি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে।

লোক ভবনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের প্রাক ভোট এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক জনপ্রতিনিধি সম্প্রতি রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন । সেই জনপ্রতিনিধিরা বিগত নির্বাচনগুলিতে যারা হিংসার শিকার হয়েছেন তাদের কথা তুলে ধরেন। এবার ভোটের সময় সেই লাগামহীন হিংসা বন্ধ করতে কমিশন যেমন কঠিন পদক্ষেপ করেছে তেমনি রাজ্যপাল এবং অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারণেই রাজ্যের সকল নাগরিকের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে। জানানো হয়েছে ওই নাম্বারটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।
লোকভবনের তরফে যে সব নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল, ০৩৩-২৩০০-১০২২, ০৩৩-২৩০০-১০২৩, ০৩৩-২৩০০-১০২৪, ০৩৩-২৩০০-১০২৫, ০৩৩-২৩০০-১০২৬, ০৩৩-২৩০০-১০২৭, ০৩৩-২৩০০-১০২৮
এবং ০৩৩-২৩০০-১০৩৬। দেওয়া হয়েছে মেল আইডিও। সেটি হল— lokbhavanbengalhelpline@gmail.com।

রাজ্যের নাগরিকদের উদ্দেশে লোকভবনের বার্তা, ভোটের সময় কোথাও কেউ কোনও রকম অনিয়ম বা অবৈধ কার্যকলাপের শিকার হলে বা এই ধরনের ঘটনা কারও নজরে এলে, তা অবিলম্বে জানানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *