Royal Bengal Tiger : নিউটাউনের মিনি জু-তে এবার রয়্যাল বেঙ্গল টাইগার! মে মাসের মধ্যেই বাঘ আনার পরিকল্পনা বন দপ্তরের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আলিপুরের পর এবার নিউটাউনের হরিণালয়েও দেখা যাবে বাঘ (Royal Bengal Tiger)। ২০২৩-২৪ সালের পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। আগামী বছরের মে মাসের মধ্যে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আনার উদ্যোগ নিল রাজ্য বনদপ্তর (Royal Bengal Tiger)। শুক্রবার হরিণালয় পরিদর্শনের পর জানালেন বনমন্ত্রী মনোজ ওঁরাও।
ইকো পার্কের ৬ নম্বর গেটের কাছে প্রায় সাড়ে ১২ একর জমির উপর তৈরি মিনি জু-তে (Royal Bengal Tiger) বর্তমানে হরিণ, জিরাফ, শিম্পাঞ্জি সহ নানা প্রাণী রয়েছে। এবার সেখানেই বাঘের জন্য বিশেষ এনক্লোজার তৈরি সম্পূর্ণ। ৭০ শতাংশের বেশি খোলা জায়গা, বিশ্রামের জন্য গুহা, ঘোরাফেরার পর্যাপ্ত স্থান এবং কাচ ও লোহার বেড়ায় (Royal Bengal Tiger) ঘেরা নিরাপদ দর্শন ব্যবস্থা রাখা হয়েছে। উপরে থাকছে বিদ্যুৎচালিত নিরাপত্তা ব্যবস্থা। পরিকাঠামো প্রস্তুত, এবার সেন্ট্রাল জু অথরিটি (CZA)-র কাছে অনুমতি চাওয়া হবে।
অন্যদিকে, বক্সা ব্যাঘ্র প্রকল্পে ছাড়া বাঘিনি (Royal Bengal Tiger) বর্তমানে অসমের রায়মনা জাতীয় উদ্যানে চলে গিয়েছে। বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে আনা বাঘিনিটি ট্র্যাকিং ডিভাইসে অসম সীমান্তে যাওয়ার তথ্য মিলেছে। বনমন্ত্রী জানিয়েছেন, অসম বনদপ্তরের সঙ্গে বৈঠক হবে (Royal Bengal Tiger)। বক্সা ও রায়মনা একই ল্যান্ডস্কেপ হওয়ায় বাঘের এই চলাচল স্বাভাবিক বলেই মত বনকর্তাদের, তবে তাকে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকাঠামো থেকে অনুমতি, সব ঠিকঠাক থাকলে আগামী গ্রীষ্মেই নিউটাউনের পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হতে চলেছে রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)।
