Spinach Pakora : শীতের বিকালে চায়ের সাথে বানিয়ে ফেলুন পালং শাকের পকোড়া
কিউ ইন্ডিয়া বাংলা : সামনেই আসতে চলেছে শীতকাল (Spinach Pakora)। এই সময় বাজারে অনেকে রকমের শাকসবজির দেখা পাওয়া যায়। সেই শাকসবজির মধ্যে একটি অন্যতম শাক হল পালং শাক (Spinach Pakora)। যেটা সারা বছর অল্প পাওয়া গেলেও শীতে এনার দর্শন ঠিক মেলে প্রচুর। এই পালং শাক দিয়ে বানিয়ে ডাল, তরকারি এমনকি সুস্বাদু পকোড়াও বানিয়ে ফেলা যায় সহজে। চলুন শিখে নিই কিভাবে বানানো হয় এই পালং শাকের পকোড়া (Spinach Pakora)।
উপকরণ: (Spinach Pakora)
১২-১৫টি পালংপাতা
১টি ছোট পেঁয়াজ কুঁচি
৪-৫ কোয়া রসুন কুঁচি
৩ টেবিলচামচ বেসন
১ টেবিল-চামচ চালের গুঁড়ো
আধ চা-চামচ বেকিং সোডা
স্বাদমতো নুন, চিনি
আধ চা-চামচ হলুদ
আধ চা-চামচ কালোজিরে
৩-৪টি কাঁচালঙ্কা কুঁচি
১ টেবিল চামচ ঘি
ভাজার জন্য সর্ষের তেল
প্রণালী: (Spinach Pakora)
প্রথমে ভালো করে পালং শাকের পাতা গুলো বেছে ধুয়ে নিন। এরপর পাতাগুলি কুঁচি করে কেটে নিন (Spinach Pakora)। কুচনো পালং শাক কিছুক্ষণ ঠাণ্ডা জলে ডুবিয়ে রেখে তুলে নিন একটি পাত্রে। এরপর শাকের সাথে একে একে মিশিয়ে ফেলুন সমস্ত উপকরণ (Spinach Pakora)। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মেখে নিন। কড়াইয়ে তেল গরম করে বড়ার (Spinach Pakora) আকারে ভেজে নিন লাল লাল করে। লাল লাল করে ভেজে তুলে বিকালে চা বা কফির সাথে পরিবেশন করুন গরম গরম (Spinach Pakora) পালং পকোড়া।
