আজকের দিনেভারত

Omar Abdullah : ভূস্বর্গে ভয়ংকর খেলা! ওমরের বিরুদ্ধে গর্জে উঠলেন ২৪ বিধায়ক, কাশ্মীরে পতনের মুখে সরকার?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এবার কি কাশ্মীরে বড়সড় ‘খেলা’ হতে চলেছে? টলমল মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার গদি (Omar Abdullah)। ওমরের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন তাঁরই দলের অন্তত ২৪ জন বিধায়ক। মন্ত্রিসভার রদবদল-সহ একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর কাজে অখুশি তাঁরা, (Omar Abdullah) দাবি পূরণ না হলে বিদ্রোহে পিছপা হবেন না।

 

বিদ্রোহী বিধায়কদের মূল অভিযোগ মুখ্যমন্ত্রীর (Omar Abdullah) উপদেষ্টা নাসির আসলাম ওয়ানির বিরুদ্ধে। অভিযোগ, তিনি দল ও সরকারে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন, আর ওমর আবদুল্লা দেখেও না দেখার ভান করছেন। ওমরের সাম্প্রতিক মন্ত্রিসভা রদবদল নিয়েও আপত্তি রয়েছে। কয়েকজন মন্ত্রীর (Omar Abdullah) ইস্তফাও চাইছেন তাঁরা।

 

সূত্রের খবর, (Omar Abdullah) শুক্রবার শ্রীনগরে বিধায়ক কাইজার জামশিদ লোনের বাড়িতে ১৮ জন বিধায়ক বৈঠক করেন, ভিডিও কলে যোগ দেন আরও ৬ জন। তাঁদের বক্তব্য, “আমরা দলের বিরুদ্ধে নই, কিন্তু দলে গণতন্ত্র ফেরানোর (Omar Abdullah) জন্য লড়াই করছি।”

 

আসলে সদ্য মন্ত্রিসভা রদবদলে আঞ্চলিক ও ধর্মীয় ভারসাম্য মানা হয়নি বলে অভিযোগ (Omar Abdullah)। ১৯৫৩ সালের পর প্রথমবার জম্মু বিভাগের ১০ জেলার মধ্যে ৮টির কোনও মন্ত্রী নেই। শ্রীনগর থেকে দু’জন মন্ত্রী থাকলেও মূল জম্মু ভূখণ্ড বাদ। বর্তমান মন্ত্রিসভায় মাত্র একজন হিন্দু মন্ত্রী সুরেন্দ্র চৌধুরী, (Omar Abdullah) তাঁকেও সরানোর দাবি উঠছে।

 

২০২৪ সালে ৯০ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স পায় ৪১ আসন, কংগ্রেস ৬টি, বিজেপি ২৯টি। কংগ্রেস বাইরে থেকে সমর্থন করছে। এই পরিস্থিতিতে ২৪ জন বিধায়ক সত্যিই সঙ্গ ছাড়লে ওমর আবদুল্লা সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে, যদিও দল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *