আজকের দিনেতিলোত্তমা

RATNA DEBNATH : ‘আমার নাম করে টাকা চাইলে ছবি তুলে রাখুন’, তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বিধায়ক রত্নার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, পানিহাটি :- তোলাবাজদের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (RATNA DEBNATH) । রবিবার পানিহাটির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানালেন, কেউ তাঁর নাম করে টাকা চাইতে এলে ভয় না পেয়ে তার ছবি তুলে রাখতে হবে।

অনুষ্ঠান মঞ্চ থেকে রত্না দেবনাথ বলেন, “যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। আর বলবেন যদি বিধায়ক পাঠান তাহলে তাঁর সই নিয়ে আসুন (RATNA DEBNATH) । আর নয়তো তাঁর এমএলএ প্যাডে লিখে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।”

এদিন জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলেকে নিয়েও মুখ খোলেন তিনি। রত্নাদেবী বলেন, “যেন কোনও থ্রেট কালচার না থাকে। দেখেছেন তো নির্মল ঘোষ ও তাঁর ছেলে একসঙ্গে জেলে বসে আছেন।” তাঁর আরও অভিযোগ, নির্মল ঘোষ ক্ষমতার লোভে পাগল হয়ে তাঁর নামে মিথ্যা অভিযোগ করছেন।

মুখ্যমন্ত্রী বারবার তোলাবাজি বন্ধে কড়া অবস্থানের কথা বলেছেন। এবার সেই একই সুরে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন পানিহাটির বিধায়কও (RATNA DEBNATH) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *