Halloween : হ্যালোউইনে জমজমাট ভূতুড়ে মেনু, বাঙালি খাবারেই আনুন বিদেশি উৎসবের আমেজ
কিউ ইন্ডিয়া বাংলা : প্রতি বছর ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোউইন (Halloween)। এই উৎসবটি সাধারনত বিদেশে পালিত হয়ে থাকে। কিন্তু বর্তমানে বিদেশের এই উৎসবের জনপ্রিয়তা এখন ভারতেও বেশ বেড়েছে। মূলত এই দিনটিতে আত্মাদের স্মরণ করার জন্য এই উৎসব পালিত হলেও বর্তমানে তা মজার সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে (Halloween)। ভূত, জাদুকর কিংবা নানা মজার চরিত্রের সাজে মেতে ওঠেন ছোট থেকে বড়ো সকলে। বাড়ি বাড়ি ঘুরে ক্যান্ডি সংগ্রহ করে শিশুরা। এই উৎসবের আমেজ বাড়াতে খাবারের তালিকাতে থাকে নানা রকমের চমক (Halloween)। তেমনি কিছু অদ্ভুত রান্নার পদ্ধতি চলুন দেখে নিই –
ডিম ভূত: সেদ্ধ ডিমের কুসুম বের করে মেয়োনিজ ও সরষে বাটা মিশিয়ে আবার ডিমের মধ্যে ভরে দিন। (Halloween) উপরে অলিভ বা কালোজিরে দিয়ে মাকড়সার জালের নকশা তৈরি করুন।
ভূতুড়ে কুমড়োর ছক্কা: মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি ছক্কা হ্যালোউইনের (Halloween) মেনুতে রাখতে পারেন। পাশাপাশি কুমড়ো দিয়ে সাজিয়ে তুলুন খাবারের টেবিল।
রাক্ষুসে লুচি বা ডালপুরি: লুচি কিংবা ডালপুরি বেলার পর ছুরি দিয়ে চোখ ও মুখের নকশা করে ভেজে নিন। পরিবেশনের সময় দেখতে লাগবে ছোট ছোট ভূতের মতো (Halloween)।
কালো জাদুর মাংস: গোলমরিচ ও কালোজিরে (Halloween) দিয়ে গাঢ় রঙের কষা মাংস তৈরি করুন। নামের মতোই এর পরিবেশনেও থাকবে রহস্যময় ছোঁয়া।
রক্তমুখী পটল: পটলের ভিতরে কিমা কিংবা ছানার পুর ভরে রান্না করুন। পরিবেশনের আগে টমেটো সস দিয়ে তৈরি করুন রক্তের মতো লাল আভা (Halloween)।
ভূতুড়ে পায়েস: সাধারণ পায়েস তৈরি করে ঠান্ডা হলে চকোলেট বা চেরি সিরাপ দিয়ে মাকড়সার জাল কিংবা ভূতের মুখ (Halloween) এঁকে সাজিয়ে নিন।
রক্তজবা সরবত: তরমুজ বা বেদানার রসের সঙ্গে লেবু ও বিটনুন মিশিয়ে তৈরি করুন লাল রঙের বিশেষ সরবত।
শুধু খাবার নয়, সাজসজ্জাতেও রাখুন হ্যালোউইনের (Halloween) ছোঁয়া। টেবিলে মোমবাতি ও আলো দেওয়া মিষ্টি কুমড়ো সাজিয়ে তৈরি করুন ভৌতিক আবহ। তাহলেই বাঙালি খাবারের স্বাদে জমে উঠবে হ্যালোউইনের সন্ধ্যা।
