Rahul-Mamata : রামলীলায় ইন্ডির মেগা জমায়েত রবিবার, রাহুল-মমতার মঞ্চ ঘিরে দিল্লিতে চক্রব্যূহ
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ‘ভোটচুরি’র অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে মেগা জমায়েত ইন্ডি জোটের (Rahul-Mamata)। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রতিবাদ। ইতিমধ্যেই দিল্লি রওনা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে থাকবেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব সহ বিরোধী শীর্ষ (Rahul-Mamata) নেতৃত্ব।
রামলীলা ময়দানের ধারণ ক্ষমতা লাখ খানেক হলেও পুলিশের (Rahul-Mamata) অনুমান, জমায়েতে ১০ থেকে ১২ লক্ষ মানুষ জড়ো হতে পারেন। আইসা এবং নবগঠিত ককরোচ জনতা পার্টির প্রতিনিধি সহ বিশিষ্টজন ও সাধারণ মানুষও যোগ দেবেন। বিশাল ভিড় ও যানজটের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট (Rahul-Mamata)। দিল্লি পুলিশ গোটা এলাকাকে ১৪টি জোনে ভাগ করে ২০০ এআই ক্যামেরায় নজরদারি চালাবে। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন উচ্চপদস্থ কর্তারা।
যান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে ট্রাফিক পুলিশ (Rahul-Mamata)। রবিবার সকাল থেকে নেতাজি সুভাষ মার্গ টি-পয়েন্ট, রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট, আজমেরি গেট, রঞ্জিত সিং ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান, তুর্কমান গেট, মিরদার্ড চক সহ মধ্য দিল্লির গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে (Rahul-Mamata)। বাহাদুর শাহ জাফর মার্গ, জেএলএন মার্গ, ডিবিজি রোড ও মিন্টো রোডেও নিয়ন্ত্রণ থাকবে। সেন্ট্রাল রেঞ্জ জুড়ে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হচ্ছে। ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের এই যৌথ শক্তি প্রদর্শনকে ২০২৪-এর পর ফের জাতীয় রাজনীতিতে বড় বার্তা হিসেবে (Rahul-Mamata) দেখা হচ্ছে। রামলীলার এই জমায়েত থেকেই আগামী আন্দোলনের রূপরেখা স্পষ্ট করবে ইন্ডি জোট।
