Health Minister : মেডিক্যালে নাবালক মৃত্যুতে তোলপাড়, দোষীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বতের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- লক্ষ্মীপুজোর সকালে কলকাতা মেডিক্যালে ১১ বছরের নাবালকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য (Health Minister)। ভুল ইনজেকশনে মৃত্যুর অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। জানালেন, ইনজেকশনের কেমিক্যাল বিশ্লেষণ হবে এবং দোষী প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না (Health Minister)। মৃতের নাম পবন যাদব (১১), বাড়ি হাওড়ার আন্দুলে। দুর্গাপুজোর ছুটিতে কলকাতায় মামার বাড়ি বেড়াতে এসেছিল সে। রবিবার সকালে হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সকাল ১০টা নাগাদ (Health Minister) কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, সেখানে সিনিয়র চিকিৎসক ছিলেন না, (Health Minister) জুনিয়র চিকিৎসকরাই চিকিৎসা করছিলেন। পবনকে পরপর দুটি ইনজেকশন দেওয়া হয়। প্রথম ইনজেকশনের পর অবস্থার অবনতি হয়, দ্বিতীয় ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তার। পরিবারের দাবি, ভুল ইনজেকশন দিয়েই মেরে ফেলা হয়েছে বাচ্চাটিকে। ঘটনার খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে (Health Minister) ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের উপর হামলার অভিযোগ ওঠে। পালটা লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে (Health Minister)।
খবর পেয়ে রবিবারই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি পরিবারের অভিযোগ মন দিয়ে শোনেন (Health Minister)। পরে সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের প্রাথমিকভাবে মনে হয়েছিল রোগী শকে আছে, তাই সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছিল। হৃদপিণ্ডের সঞ্চালন ক্ষীণ হয়ে গিয়েছিল। কী কী ইনজেকশন দেওয়া হয়েছিল তার কেমিক্যাল বিশ্লেষণ করা হবে। ময়নাতদন্ত বাঞ্ছনীয়, রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। মন্ত্রী আরও জানান, (Health Minister) পরিবারকে আর্থিক ও সামাজিক সাহায্যের জন্য তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। রাজ্য সরকার পরিবারের পাশে আছে। পাশাপাশি পুলিশকে এই ঘটনা সহানুভূতির সঙ্গে দেখার আবেদন জানিয়েছেন তিনি। চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী (Health Minister)।
